Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। কিন্তু সেই অভ্যাস যখন বাজে ফল দেয়, তা বর্জন করাই শ্রেয়। প্রতিদিনের রুটিন লক্ষ্য করলে দেখা যাবে, আমরা নানা রকম বদ অভ্যাসের কাছে হার মেনেছি।যেমন- দাঁত দিয়ে নখ কাটা, খাবারের পর ব্রাশ না করা, ঘন ঘন চা খাওয়া, সবুজ হয়ে যাওয়া আলু খাওয়া ইত্যাদি। এই অভ্যাসগুলো ছাড়তে না পারলে অজান্তেই সেগুলো ভেতর থেকে শেষ করে দিতে পারে আপনাকে।

অভ্যাস বলুন বা বদ অভ্যাস- সবই তৈরি হয় শৈশব থেকেই। এর প্রভাব সবকিছুতেই লক্ষ্য করা যায়। কখনো কখনো তা হতাশা বা রাগের কারণ হয়ে দাঁড়ায়। তাই বদ অভ্যাসগুলো সহজে চিহ্নিত করে তা বদল করা উচিত।

খাওয়ার পর ব্রাশ না করা

অনেকের অভ্যাস থাকে, রাতে খাবারের পর ব্রাশ না করার। এতে নষ্ট হয় দাঁতের অ্যানামেল। ক্ষয়ে যায় দাঁত। তাই প্রতিদিন রাতে খাবারের পর ব্রাশ করার অভ্যাস গড়ে তুলুন।

টাইট পোশাক পরা

ফ্যাশনের চক্করে এখন অনেকে টাইট ফিটিং পোশাক পরে। অনেকে ভাবেন, এতে কিছুই হবে না। এই ধরনের পোশাক গ্যাসস্ট্রোইনটেস্টাইনাল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া হয় হজমের সমস্যা।

সবুজ আলু খাওয়া

প্রতিদিনের রান্নাতে আলু লাগেই। তবে আলু খাওয়ার আগে এই বিষয়ে সচেতন হওয়া ভালো। অনেকদিন ফ্রিজে রাখার পর আলুতে একটা সবুজ ভাব আসে। এর মধ্যে সোলানিনের মতো বিষাক্ত পদার্থ তৈরি হয়। এমন আলু খেলে হতে পারে পেটে ব্যথা, সঙ্গে জ্বর, বমি।

মাইক্রোওভেনে রান্না ঠিক নয়

চটজলদি রান্নার জন্য মাইক্রোওভেনের ব্যবহার বেশি হয়। অনেকেই জানেন না মাইক্রোওভেনে থাকে ডায়াসিটাইল নামের রাসায়নিক যৌগ। এই যৌগ শরীরের পক্ষে ক্ষতিকর। খাবারের সঙ্গে এই রাসায়নিক পদার্থ পেটে গিয়ে শরীরের বারোটা বাজিয়ে দেয়। তাই যতটা পারবেন মাইক্রোওভেনের ব্যবহার কম করুন।

চাল ভালো করে না ধোয়া

চালের মধ্যে বি সোরিয়াসিস ব্যাকটিরিয়া থাকে। ভালো করে না ধুলে চাল সেদ্ধ হয় না। আধা সেদ্ধ থাকলে এই ব্যাকটিরিয়া চালে থেকে যায়। তাই রান্না করার আগে চাল অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। অথবা বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ এপ্রিল ২০২৩ /এমএম


Array