প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিচ্ছেদ মানেই ডিপ্রেশন বা হতাশায় ডুবে থাকা। চোখের জল, স্মৃতির ঘেরাটোপ থেকে মুক্তি পাওয়ার ছটফটানিতে ফিরে আসার অপেক্ষা। আজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়ে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা হঠাৎ করে যদি ভেঙে যায় তাহলে সহজে মেনে নেওয়াটা কষ্টকর।এক্ষেত্রে সম্পর্ক ভাঙার পর ডিপ্রেশনের মত মানসিক সমস্যা দেখা দেয়। অনেকে মনের সঙ্গে যুদ্ধ করতে করতে হেরে গিয়ে বেছে নেয় আত্মহত্যার পথ। কিন্তু এই বিষয়টি কখনই কাম্য নয়। সম্পর্ক ভাঙার পরে পরে কিছু বিষয়ের চর্চা করতে পারলে সহজেই বেড়িয়ে আসা যাবে ডিপ্রেশন থেকে।
ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য, নিজেকে ব্যস্ত রাখতে হবে। এমন কিছু করতে হবে যাতে মন ভাল থাকে। মন ভাল রাখতে ভ্রমণে যাওয়া যেতে পারে বা রান্নাও করা যেতে পারে। ডিপ্রেশন কমাতে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে।অনেক সময় ব্রেকআপের দুঃখ এতটাই গভীর হয় যে ব্যক্তি একাকীত্ব বোধ করতে শুরু করেন। এই ক্ষেত্রে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। এই সময়ে নিজেকে বিচ্ছিন্ন রাখা উচিত নয়।
হতাশা কমাতে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য ভাল রাখতে নতুন মানুষের সঙ্গে পরিচিতি বাড়াতে পারেন। হতাশা থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করাই ভালো।সম্পর্ক ভাঙার পর নিজের অনুভূতি বা মনের কথা ডায়েরির মতো লিখে রাখলে মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।সম্পর্ক ভাঙার পর ডিপ্রেশন বা মনখারাপ একপাশে সরিয়ে রেখে নিজেকে সুন্দর রাখার দিকে মনোযোগ দিন ৷
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ এপ্রিল ২০২৩ /এমএম





