Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রোজা এলেই খাবারের রুটিনে বদল আসতে শুরু করে। স্বাস্থ্যচর্চার ক্ষেত্রেও পরিবর্তন আনা জরুরি হয়ে যায়। এসময় হজমশক্তি নিয়েই সবার বাড়তি চিন্তা থাকে। হজমশক্তি বাড়ানোর জন্য খাদ্যাভ্যাসে যেমন বদল আনা জরুরি তেমনি শরীরের যত্নেও আলাদা মনোযোগ চাই। সেক্ষেত্রে যোগাসন বা ইয়োগা সবচেয়ে ভালো পদ্ধতি। মূলত তিনটি যোগাসন সরাসরি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। কোন তিনটি? বলছি তবে শুনুন:

প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার শ্বাস নিতে নিতে নিতম্ব ও কোমরে ভর দিন। ভর দিয়ে শরীরের উপরের অংশ এবং পা ওপরে তুলুন। খেয়াল রাখবেন, আপনার পা ও বাহু একই দিকে থাকবে। ১০-৩০ সেকেন্ড ইংরেজি এল অথবা নৌকার মতো থাকুন। প্রতিদিন ৩-৪ বার করলে উপকার পাবেন।

দণ্ডায়মান ধনুরাসন

সোজা হয়ে দাঁড়ান প্রথমে। তারপর হাত সোজা করে ওপরের দিকে তুলুন। বিপরীত দিকের পা পেছনে নিয়ে পায়ের পাতা স্পর্শ করুন। তারপর ঘড়ির কাটার মতো ওপরের হাত নামিয়ে আনুন এবং একই সরলরেখায় পা ভাজ করে ওপরের দিকে তুলুন। কিছুক্ষণ এই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকুন। আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। নিয়মিত এই আসন করলে হজমশক্তির উন্নতি হবে।

শলভাসন

এই আসনটি তুলনামূলক সহজ। প্রথমে চিবুক মাটীতে ঠেকিয়ে উপুড় হয়ে শুতে হবে। দুই হাত শরীরের দুদিকে রাখুন। হাতের তালু মাটিতে রেখে পা দুটো উপরে তুলুন। পা ৪৫ ডিগ্রি কোণে রাখার চেষ্টা করতে হবে। ৩০ সেকেন্ডের মতো ঐ ভঙ্গিমায় থেকে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় আসুন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনবার করে এই আসন করুন। উপকার পাবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ এপ্রিল ২০২৩ /এমএম

 


Array