প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২৩ এ ফিটনেস গোল নিয়ে এগোবার পরিকল্পনা করলে নতুন পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে হবে। ওজন কমানোর পদ্ধতিও দিনে দিনে আরও পরিশীলিত হয়ে উঠছে। তবে তড়িঘড়ি ওজন কমাতে গিয়ে অনেকেই সাধারণ কিছু ভুল করেন। সেগুলো যেন নতুন বছরে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন:
শর্করা এড়ান তবে ভাত নয়
ওজন দ্রুত কমাতে চাইলে ডায়েট থেকে ক্ষতিকর শর্করা এড়ান। ভাত সচরাচর এড়ানোর প্রয়োজন নেই। ভাত সহজপাচ্য হওয়ায় দ্রুত হজম হয়। এটি ভালো। তবে পরিমিত ভাত খান।
অতিরিক্ত ব্যায়াম নয়
সুস্থ থাকার জন্য ব্যায়াম জরুরি হলেও মাত্রাতিরিক্ত করাটা ঠিক নয়। পর্যাপ্ত ঘুম ও ডায়েট অনুসরণের বিষয়ে মনোযোগ বাড়ান।ভালবাসা দিবসে প্রিয়জনের উপহারভালবাসা দিবসে
ঘরে পর্যাপ্ত পরিমাণে খান
আমাদের দেশের মানুষের শারীরিক গঠন ও আবহাওয়ার কথা বিবেচনায় ডায়েটিং সবসময় কার্যকর নয়। সেজন্য পুষ্টিবিদরা পরামর্শ দেন ঘরেই পর্যাপ্ত পরিমাণে খাওয়ার। এক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ মেনে খাদ্যতালিকা গড়ে নিন।
বিঞ্জ ইটিং ডিজ অর্ডার
ওজন কমাতেই হবে! তাই অনেকে খাওয়ার অনিয়ম করেন। ফলে শরীরের বিপাক প্রক্রিয়াও অনিয়মিত হয়ে পড়ে। এটি ভালো লক্ষণ হতে পারে না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





