প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় আহত ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফেরার পথে কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনাটি ঘটে। খবর আনন্দবাজারের।পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় একটি লরি তার গাড়িতে ধাক্কা দেয়।
এতে চোট পান এ নেত্রী-অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটিও।হাতে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি।দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া ফিরে যান সায়ন্তিকা। ঘাতক লরিটি আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ডিসেম্বর ২০২১ /এমএম
Array





