Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভাইজান থাকবে না বিগ বসের শোয়ে তা কী করে সম্ভব। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের পরবর্তী সিজনেও সঞ্চালক হিসাবে দেখা যাকে সালমান খানকে।আগামী অক্টোবরে শুরু হতে পারে বিগ বস ১৫। এই সিজনের জন্য ভাইজান কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, জানলে চমকে উঠবেন। অবিশ্বাস্যও মনে হতে পারে। গত ১১টি সিজনে সালমানই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। এবারও ১৪ সপ্তাহ ধরে সেই রিয়্যালিটি শো ভাইজানই সঞ্চালনা করবেন।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিগ বস ১৫ সঞ্চালনার জন্য সালমান খান নাকি ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এই শো-এর ইতিহাসে এটা একটি রেকর্ড।গত বছর প্রতিটা এপিসোডের জন্য সালমান আড়াই কোটি টাকা নিয়েছিলেন। সেটাও ৪ থেকে ৬ নম্বর পর্ব অনুযায়ী। ৭ নম্বর পর্ব থেকে ভাইজানের পারিশ্রমিক দ্বিগুণ করে ৫ কোটি টাকা করা হয়েছিল।এদিকে গত সপ্তাহে শেষ হয়েছে বিগ বস ওটিটি। দর্শকের ভোটে বিগ বস ওটিটির প্রথম বিজয়ী হন দিব্যা আগরওয়াল। এ বছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় এই জনপ্রিয় রিয়্যালিটি শো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array