Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  ২০১৫ সালের ৭ জুলাই সাতপাকে বাঁধা পড়েছিলেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। দেখতে দেখতে বিয়ের ছয়টি বছর কাটিয়ে ফেললেন বলিউডের এই তারকা জুটি। এই কয়েক বছরে সুখী দাম্পত্যের উদাহরণ হয়ে উঠেছেন তারা।ষষ্ঠ বিবাহবার্ষিকীতে শাহিদকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন মীরা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ভালোবাসা, আমার জীবন।’

প্রেম করে বিয়ে করেছিলেন শাহিদ ও মীরা। তাদের সেই প্রেমের গল্প বলিউডের কোনো সিনেমার তুলনায় কম কিছু নয়। জানা যায়, পারিবারিক এক বন্ধুর পার্টিতে শাহিদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স ছিল মাত্র ১৬ বছর। এরপর দুই পরিবারই শাহিদ-মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়। সেটা ছিল ২০১৪ সাল।

এক সাক্ষাৎকারে শাহিদ জানান, তিনি মীরার সঙ্গে মাত্র ১৫ মিনিট দেখা করার জন্য গিয়েছিলেন। কী কথা বলবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত সাত ঘণ্টা গল্প করেছিলেন শাহিদ-মীরা। এরপর ২০১৫ সালের ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শাহিদ।

দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। বিয়ের দেড় বছর পর শাহিদ-মীরার সংসারে আসে তাদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে আসে দ্বিতীয় সন্তান জৈন।শাহিদের কথায়, মাত্র ২০ বছর বয়সেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন মীরা রাজপুত। শুধু অভিনেতার সঙ্গেই নয়, তাঁর পরিবারের সঙ্গেও মীরার সম্পর্ক কিন্তু বেশ ভালো। এককথায়, বিয়ের পর থেকে শাহিদের সঙ্গে জমিয়ে সংসার করছেন মীরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  জুলাই ২০২১ /এমএম


Array