Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন সদ্য প্রয়াত দিলীপ কুমার ও সায়রা বানু। একাধিক বার সাক্ষাৎকারে সায়রা বানুর মুখে শোনা গেছে, ‘আমার আর দিলীপ সাহেবের সন্তান থাকলে সে শাহরুখের মতোই হত।’

কিং খানের চুল নাকি এক্কেবারে দিলীপ কুমারের মতো। এমনটাই মনে করতেন সায়রা বানু। সন্তানসম শাহরুখকে প্রথম দেখে চুলে বিলি কেটে দিয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ ছিলেন তাঁদের ‘মুখ বোলা বেটা’।

শাহরুখও দিলীপ কুমারকে কম ভালোবাসতেন না। তাঁকে নিজের অন্যতম আদর্শ মানেন কিং খান। দিলীপ কুমার যতবার অসুস্থ হয়েছেন, ততবারই তাঁকে দেখতে বাড়িতে ছুটে গেছেন শাহরুখ। বুধবারও নিজেকে ধরে রাখতে পারলেন না। মৃত্যুর খবর শোনা মাত্রই দিলীপ কুমারের বাড়িতে ছুটে গেলেন কিং খান।

সেখানে শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাঁকে সান্তনা দিতে দেখা যায় শাহরুখ খানকে। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু। তাঁর হাত ধরে বসে রয়েছেন শাহরুখ।

তবে শুধু শাহরুখ খানই নন, এদিন কিংবদন্তি দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হন ধর্মেন্দ্র, অনুপম খের ও মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেসহ বলিউডের বহু তারকা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  জুলাই ২০২১ /এমএম

 


Array