Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনার জেরে ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ জুড়েও চলছে লকডাউন। ফলে কাজের চাপ নেই। বাড়িতে বসে বিরক্ত হওয়া, নৈব নৈব চ। বরং রাতভর পার্টি হইচই করাই পছন্দ টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।বিধানসভা নির্বাচনের ব্যস্ততা শেষ হয়েছে, শুটিংয়ের চাপও একেবারে কমে গেছে। তাই সব কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাতেই ব্যস্ত আলোচিত এই নায়িকা।

ব্যক্তিগত জীবনে তিনি সবসময়ই চর্চায় থাকেন। বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। বারবার প্রেমে আঘাত পাওয়ার পরেও তার প্রেমে পড়তে বা মন গলতে খুব বেশি সময় লাগে না। নায়িকার মন মাতানো হাসিতে ফিদা হয়ে যান যে কেউ।

কয়েকদিন ধরেই কানাঘুষা চলছে, তিন তিনটি সংসার ভেঙে এবার নাকি এক ব্যবসায়ীকে মন দিয়েছেন শ্রাবন্তী। নতুন গুঞ্জন, সেই প্রেমিককে নিয়ে নাকি পাহাড়ে ঘুরতেও গিয়েছিলেন নায়িকা। এই গুঞ্জন উস্কে দিয়েছে নায়িকার সম্প্রতি দেয়া ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন তিনি।তবে তার নতুন প্রেমের গুঞ্জন কতটা সত্যি, তা সময়ই বলবে।

প্রসঙ্গত, শ্রাবন্তী এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা রাজিব বিশ্বাসকে। সেই সংসারে নায়িকার ঝিনুক নামে এক ছেলে রয়েছে। রাজিবের সঙ্গে ডিভোর্সের পর তিনি বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। টেকেনি সেই সংসারও। এরপর নায়িকা বিয়ে করেন রোশন সিংকে। তার থেকেও এখন আলাদা তিনি।

এদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এ বছর বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাব্ন্তী। কিন্তু তৃণমূলের হেবিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিনেত্রী হেরে যান ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। সেই আলোচনা শেষে এবার নতুন প্রেমের আলোচনায় শ্রাবন্তী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ মে ২০২১ /এমএম

 


Array