প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মেয়ে আয়রাকে নিয়ে প্রকৃতির শান্ত পরিবেশে ঘুরছেন মিথিলা। এমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।সিলেটের রাতারগুলে নৌকা করে ঘুরে বেড়াচ্ছেন মিথিলা ও আয়রা। ভিডিওর ক্যাপশনে মিথিলা লিখেছেন ,‘প্রকৃতির সঙ্গে স্মৃতি তৈরি করছি’। ভিডিও কমেন্টস অপশন বন্ধ করে রেখেছেন মিথিলা। ধারণা করা যাচ্ছে, মানুষের কটূ আক্রমণ থেকে বাঁচতে এ পন্থা অবলম্বন করেছেন তিনি।
মিথিলা ভ্রমণ করতে পছন্দ করেন। আর সেই সফরসঙ্গী হিসেবে যদি মেয়ে থাকে তাহলে ভ্রমণটা আরো আনন্দময় হয়। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা ঘুরতে বেড়াতে দেখা যায় মিথিলা, আয়রা আর সৃজিতকে। আর প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন মিথিলা।
মা-মেয়ের ভ্রমণ কাহিনী নিয়ে গেল বই মেলায় প্রকাশ হয়েছিল ‘আয়রা আর মায়ের অভিযান’। তানজানিয়ার দ্বীপ ভ্রমণের কাহিনী তুলে ধরা হয়েছে বইটিতে।অভিনেত্রীর বাগান করার প্রতিও অনেক আগ্রহ, তাই কলকাতায় বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। তার অনেকটা সময় কেটে যাচ্ছে সেখানেই। পাশাপাশি আয়রাকে বাগান করতে শেখান বলে জানা গেছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ মে ২০২১ /এমএম





