Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন এই অভিনেতা। চিকিৎসকদের পরামর্শে সব রকম সর্তকতা এবং বিধিনিষেধ মেনে চলছেন। সুস্থও আছেন। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। যথেষ্ট দায়িত্ব সহকারে সবাইকে সতর্ক থাকতেও বলেছেন।

গোটা ভারতজুড়ে করোনা পরিস্থিতি যখন লাগামছাড়া অবস্থার তৈরি করেছে, তখন সবাইকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন আল্লু অর্জুন। বাড়িতে থেকেই নিজেদের সামাজিক দায়িত্ব পালন করার বার্তা দিয়েছেন। অভিনেতা এও অনুরোধ জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে যারা তার সংস্পর্শে এসেছিলেন তারাও যেন যত দ্রুত সম্ভব করোনা টেস্ট করিয়ে নেন।

এদিকে, ভারতে করোনা পরিস্থিতি মেকাবিলায় সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছেন বিনোদন জগতের তারকারাও। বলিউডের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন ইতোমধ্যে দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন। অক্ষয় কুমার অর্থ সহায়তা দিয়েছেন। সালমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের খাবারের যোগান দিচ্ছেন।

অন্যদিকে, অভিনেত্রী ভূমি পেডনেকর নিজের সোশ্যাল সাইটে অনুরাগীদের প্লাজমা ডোনেট করার জন্য অনুরোধ করেছেন। এমনকি তিনি নিজেও প্লাজমা দেয়ার জন্য তৈরি। অক্সিজেন থেকে শুরু করে সব রকম সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চান ভূমি। প্লাজমা দানের আহ্বান জানিয়েন টলিউড নায়িকা রুক্মিণী মৈত্রও।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ এপ্রিল ২০২১ /এমএম

 


Array