Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদের জন্য নির্মিত একটি রান্নার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিক, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। মূলত এটি একটি রান্নাবিষয়ক রিয়েলিটি শো।

উপস্থাপনা করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার আমন্ত্রণেই এ পাঁচ তারকা অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে অংশ নিয়েছেন। বর্তমানে এর শুটিং চলছে গাজীপুরের একটি শুটিং বাড়িতে। অনুষ্ঠানটি মাছরাঙা টিভিতে ঈদে প্রচার হবে বলে জানা গেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ এপ্রিল ২০২১ /এমএম


Array