প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর করোনামুক্ত হলেন কলকাতার সুপারস্টার নায়ক ও সাংসদ দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মিত্র। শনিবার ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন নায়িকা। জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
রুক্মিণী আরও জানান, তার মায়েরও করোনা পরীক্ষা হয়েছিল। তবে রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক পরিস্থিতির কারণে এ বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি তিনি। ১৪ দিন নিভৃতবাসে কাটানোর পরে তিনিও এখন সম্পূর্ণ সুস্থ। খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবেন বলেও জানান।
বর্তমানে মুম্বাইয়ে চলছে রুক্মিণীর প্রথম হিন্দি ছবির শুটিং। বিপুল শাহ প্রযোজিত ও কণিষ্ক শর্মা পরিচালিত ইমোশনাল অ্যাকশন থ্রিলার ‘সনক’ নামে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এখানে রুক্মিণীর বিপরীতে আছেন বিদ্যুৎ জামওয়াল। একটি মুখ্য চরিত্রে আছেন চন্দন রায় সান্যালও।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৪ এপ্রিল ২০২১ /এমএম





