Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছেন সালমান খান-ভক্তদের। আসছে রোজার ঈদে মুক্তি পেতে চলেছে তাদের প্রিয় তারকা অভিনীত নতুন সিনেমা রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আবার ফুল ফর্মে দেখা মিলবে বলিউড ভাইজানের।

নিজেই টুইটার অ্যাকাউন্ট থেকে সালমান খানই এ ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। জানান, আগামী ১৩ মে মুক্তি পাবে ‘রাধে’। ছবির পোস্টার শেয়ার করে সালমান লিখেছেন, ‘কথা দিয়েছিলাম, ঈদেই আসব। কারণ একবার আমি যখন…।আসলে সালমান তার সেই জনপ্রিয় সংলাপটির প্রতিই ইঙ্গিত করেছেন। সংলাপটি হলো, ‘একবার যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন নিজের কথাও শুনি না।’

প্রসঙ্গত, প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকার ভূমিকায় আছেন দিশা পাটানি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুদাকে। এছাড়া দেখা যাবে জ্যাকি শ্রফকে।

এদিকে, ‘রাধে’র মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তির আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকরা। সালমানের ছবির হাত ধরে লকডাউনের লোকসানের পর আবার বক্স অফিসের হাল ফিরবে বলে মনে করছিলেন তারা।

ওই সকল চিত্রগ্রাহকদেরকে নিরাশ করেননি সালমান। জন্মদিনেই কথা দিয়েছিলেন। সেই মতো আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ মার্চ ২০২১ /এমএম

 


Array