Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  প্রথমবার বিয়ের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। ‘বিয়ের বাজনা বাজে, মেহেদি রাঙা হাতে’ শিরোনামের এ গানটি লিখেছেন রঞ্জু রেজা এবং সুর করেছেন পঞ্চম।গানটির ভিডিও তৈরি করা হয়েছে সম্প্রতি। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এ গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমাদের দেশে বিয়ে নিয়ে সেভাবে গান তৈরি হয়নি।

অনেক আগে তৈরি করা গানগুলোই বিয়ের অনুষ্ঠানে বাজানো হয়। আমি মনে করি, আমার নতুন এ বিয়ের গানটি প্রকাশ হওয়ার পর সমাদৃত হবে এবং বিয়ে বাড়িতে নিয়মিত বাজবে। কারণ এর কথার সঙ্গে সুরের চমৎকার সমন্বয় হয়েছে।’ এদিকে করোনাকালেও নতুন গানে কণ্ঠ নিয়মিত দিয়ে যাচ্ছেন ফাহমিদা। গত বছরের শেষ দিকে একাধিক নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সেজান মাহমুদের কথা ও সুরে ‘তুমি আমি নদীর মতো একা’, কবির বকুলের কথা ও বাপ্পা মজুমদারের সুরে ‘চাইছ হতে স্বপ্নবাজি’। এ ছাড়া ‘তোমার সাথে দূরালাপের পর’ ও ‘জোনাকি ও জোনাকি’ শিরোনামে দুটি গান লিখেছেন যথাক্রমে রেবেকা জামান ও হোসনে আরা জলি। সুর করেছেন শিল্পী নিজেই। অন্যদিকে ফাহমিদা তার গানের শিক্ষার্থীদের জন্য ১০টি নতুন গান লিখেছেন ও সুর করেছেন। যেগুলোর রেকর্ডিংও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৯ জানুয়ারি ২০২১ /এমএম


Array