Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন বহু দিন আগে থেকে। বিষয়টি এতদিন স্পষ্ট না করলেও কয়েক দিন আগে রণবীর এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়ে বলেছেন– তাদের বিয়েটা আটকে আছে করোনার কারণে।

করোনাকাল দীর্ঘ হওয়ায় আর তর সইছে না রণবীরের। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আজ বুধবারই নাকি বাগদান সারতে যাচ্ছেন রণবীর-আলিয়া। স্থান ভারতের রাজস্থানের রনথাম্বোরের আমান হোটেল।

বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলিউড হাঙ্গামাকে বলেছে, রণবীর ও আলিয়ার পরিবারের সবাই আমান হোটেলে একসঙ্গে রয়েছেন। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম, নতুন বছর সেলিব্রেট করতে আলিয়া-রণবীর একত্র হয়েছেন। কিন্তু যখন রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে উপস্থিত হন, আমরা ভাবতে বাধ্য হই যে, আজই বাগদান সারছেন তারা। আমরা আরও শুনেছি, খুব গোপনে আজ হোটেলে একটি জুটির বাগদান হবে। সেটি আলিয়া-রণবীরেই হতে পারে। আর তা না হলে তাদের পরিবার এবং বন্ধুরা উড়ে এসে কেন একত্রে অবস্থান করবেন? দুই পরিবারের প্রথা মেনেই হোটেলে বাগদান হবে সম্ভবত।

প্রতিবেদনে বলিউড হাঙ্গামা জানিয়েছে, মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দর থেকে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের উদ্দেশে যাত্রা করেন রণবীরের মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, বোনজামাই ভারত সাহানি এবং ভাগ্নি সামারা। এছাড়া জয়পুরের উদ্দেশে রওনা দেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েক ঘণ্টা পর একই স্থানে উড়ে যান রণবীর-আলিয়া। শুধু তা-ই নয়, রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জিও সেখানে উপস্থিত হয়েছেন।

আর আলিয়ার বাবা মহেশ ভাট রাজস্থানের রনথাম্বোরে অবস্থান করছেন। করণ জোহর গোয়া থেকে আজ সকালে একই স্থানে উড়ে যাওয়ার কথা রয়েছে।ভারতের একাধিক গণমাধ্যমে রণবীর-আলিয়ার বাগদানের খবর প্রকাশিত হলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array