Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউডে আবারও ‘কোভিড ১৯’-এর থাবা। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, নীতু কাপুর, কৃতি শ্যাননের পর এবার এই মমহামারি ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিরও অত্যন্ত জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

রাকুলপ্রীত তার টুইটার পোস্টে লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হলাম। তবে পুরোপুরি ঠিক আছি। আপাতত হোম আইসোলেশন রয়েছি। খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ে ফিরব। তবে অনুরোধ করছি, আমার সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে তারা সবাই সতর্ক থাকুন। পারলে করোনা টেস্ট করিয়ে নিন।’

সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউড ও দক্ষিণী ছবির এই নায়িকা। সেখানে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের জন্য। সেখান থেকে ফিরেই অভিনেত্রী কাজে যোগ দেন। কিন্তু মাঠে নামতেই পড়লেন করোনার থাবায়। বর্তমানে নিজ বাড়িতে গৃহবন্দি রয়েছেন নায়িকা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০২০/এমএম


Array