Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বইমেলায় পাওয়া যাচ্ছে রাজবাড়ীর কন্যা সুপ্তা চৌধুরী রূপার প্রথম কাব্যগ্রন্থ মন আকাশে খুঁজবি কবে।পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশ হওয়া বইটি সব মহলে সমাদৃত হবে বলে দাবি প্রকাশনা সংস্থার।প্রকাশক জানান, বইটিতে ৭২টি কবিতা রয়েছে। তার কবিতায় সমসাময়িক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। একজন কবি হিসেবে তিনি তার সবটুকু দিয়ে লেখার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, কবি সুপ্তা চৌধুরী রুপা রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরীয়তপুর জেলায় তার বিয়ে হয়। তার লেখা একটি গল্প সংকলন- ২ দুগুনে ৪ প্রকাশিত হয়েছে।

কবি সুপ্তা ছোটবেলা থেকেই কবিতা ছড়াও ছোট গল্প লেখেন। বর্তমানে বঙ্গবন্ধু ল কলেজে আইনবিভাগে অধ্যয়নরত। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। সাংগঠনিকভাবে ও তার বেশ দক্ষতা রয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array