Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বাতাসে যেন ঘুরে বেড়াচ্ছে নতুন বইয়ের রেনু। বই পড়ুয়ারা খোঁজ নিতে শুরু করে দিয়েছে কী কী বই আসছে তাদের প্রিয় লেখকদের। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল তৈরির কাজ এবং অনলাইন পোর্টালগুলোতে নেয়া শুরু হয়েছে প্রকাশিতব্য বইয়ের প্রি অর্ডারসহ নতুন বই বিক্রির নানা প্রস্তুতি।

এরই প্রস্তুতি হিসেবে দেশের অন্যতম বৃহৎ অনলাইন বইয়ের বাজার বইবাজার.কম নিয়ে এসেছে বই পড়ুয়াদের জন্য ভাউচার ক্রয়ে ১০০% ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাকের টাকা দিয়ে যে কোনো পাঠক ৩মাস ব্যাপী কিনতে পারবে দেশীয় লেখকদের লেখা নতুন পুরাতন যেকোন বই। ক্যাশব্যাক ভাউচার অফারটি ব্যবহার করার লিংক- http://bit.ly/2QW37dYবইবাজার.কম নিয়ে এলো চার ধরনের ক্যাশ ভাউচার। বর্ণমালা, দূর্বার, স্বাধীনতা এবং বিজয় যার মূল্য যথাক্রমে ৫০০ টাকা, ১০০০টাকা, ২০০০ টাকা ও ৩০০০টাকা।

খুব অল্প সময়ের জন্য দেয়া এই অফারের ভাউচার কিনলে ওয়ালেটে সাথে সাথে বোনাস হিসেবে যোগ হয়ে যাবে সমপরিমান টাকা। উপভোগ করা যাবে বরাবরের মত বইমেলার সাধারন ২৫% ছাড়। কোনো কোনো ক্ষেত্রে এ হার আরও বেশি। ভাউচারের সঙ্গে আছে অনেক গিফট যেমন, কলম, ব্রেসলেট, পোলো শার্ট এবং শাল চাদর।

এ ব্যাপারে বইবাজার.কম-এর প্রধান সমন্বয়ক মো. ইকরাম বলেন, ‘বইমেলা’২০২০ উপলক্ষ্যে বইবাজার.কম কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। আমরা চাই মানুষ বেশি বেশি বই পড়ুক। যেখানেই থাকুক বই পৌঁছে যাক। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বইমেলার সম্পূর্ণ আমেজ দেয়ার চেষ্টা থাকবে এবারের বইবাজার.কম-এর ভার্চুয়াল বইমেলায়।

ভাউচারের সঙ্গে আমরা দিচ্ছি অনেক অনেক গিফট। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকবে। হবে লেখক, পাঠক, প্রকাশক লাইভ আড্ডা, বই রিভিউ ইত্যাদি। বইয়ের উৎসব আমরা ছড়িয়ে দিতে চাই বছরজুড়ে সারা দেশে।

বেশ সাড়া ফেলে দেয়া ১০০% ক্যাশব্যাক ভাউচার অফার নিয়ে পাঠক প্রতিক্রিয়া দেখা যায় তাদের ফেসবুক পেজে। সেখানে অন্তর খান নামে এক পাঠক মন্তব্য করেন, ‌ডিসকাউন্ট, গিফট, ক্যাশব্যাক সব মিলিয়ে পাঠকদের জন্য এটি একটি বিশাল অফার। তাই দেরি না করে কিনে ফেললাম বিজয় নামের ৩ হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার।

অন্যান্য বছরের বইমেলার মতই এবারেও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা ফেব্রুয়ারি মাসজুড়ে চলার পাশাপাশি চলবে অনলাইনেও বেশ জোরেশোরে। অনলাইন জুড়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বই বিক্রির জন্য বিভিন্ন অফার জানান দিচ্ছে পাঠকদের জন্য বছরের সেরা উৎসবের আগমনী বার্তা

বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ জানুয়ারি ২০২০ /এমএম


Array