Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি মাস শেষ হলেই শুরু হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি।এবারের একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের গ্রন্থ ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’। এ গ্রন্থ দিয়ে লেখক প্রথমবারের মত প্রকাশনায় পা রাখলেন। এর ফলে এক যুগেরও বেশি সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে কোনো বই নিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলেন।

‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’ গ্রন্থে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন বইটিতে। কখনও হাসি কখনও কান্না এবং প্রবাসীদের নানাবিধ সমস্যা তার লেখার মাঝে ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। প্রকাশ করেছেন চৈতন্য প্রকাশনী।

৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। জমির হোসেনের এটিই প্রথম বই ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’। বইটিতে প্রবাসের সমসাময়িক বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা, ইউরোপের আইনের প্রতি বাংলাদেশিদের সন্মান ছাড়াও কয়েকটি ভ্রমণ কাহিনী রয়েছে।বই প্রসঙ্গে জমির হোসেন বলেন, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে এই বইয়ের প্রতিটি লেখার জন্ম। যাপিত জীবনের মধ্যকার যে অনুভূতি তা এই লেখায় পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্বাস করি বইটি পাঠকের ভালোবাসায় মুগ্ধ হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ জানুয়ারি ২০২০ /এমএম


Array