Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস‌ :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণের সমর্থন করেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ ও দেশটির বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিভিয়ের।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ বলেছেন, “মধ্যেপ্রাচ্যের সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি এবং সমস্ত সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দায়ী ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান’ এবং ইরানের এই সরকারকে কোনো ভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী করা যাবে না, ইরানে ভয়াবহ আকারে মানবাধিকার লংঘিত হয়”।

কানাডার বিরোধী দলীয় নেতা পিয়ের পলিভিয়ের একই সুরে বলেছেন, “ইরানের সাহসী জনগণ ৪৭ বছরের এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, মুক্ত ও ডেমোক্রেটিক পরিবেশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করবে”।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান-কেন্দ্রিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মন্ত্রী আনন্দ বিবূতি দিয়েছেন বিবৃতিতে কানাডা সরকার ইরানে অবস্থানরত সকল কানাডিয়ান নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকার জরুরি নির্দেশ দিয়েছেন।

বিবূতিতে বলা হয়েছে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের মূল উৎস। দেশটির মানবাধিকার রেকর্ড বিশ্বের অন্যতম নিকৃষ্ট এবং তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলে বসবাসরত কানাডিয়ানদের স্থানীয় পরামর্শ মেনে চলার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যে পদক্ষেপ নিচ্ছে, কানাডা তাকে সমর্থন করে। সরকার এই অঞ্চলে অবস্থানরত তাদের কূটনীতিক ও নাগরিকদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কানাডার সাধারণ জনগণ মনে করছেন চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে সারা বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ মার্চ ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ