Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস‌ :: মাল্টিকালচারালিজমের দেশ কানাডা। বিভিন্ন দেশের মানুষের সাথে প্রায় এক লক্ষের ও অধিক প্রবাসী বাঙালিরা এখানে স্থায়ীভাবে বসবাস করছে। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সাথে বাঙ্গালীদের এক অভূতপূর্ব ধর্মীয় রীতি নীতির ও সহমর্মিতার মিল। যার প্রতিফলন ঘটে ইফতারির বিশেষ আয়োজনে।

প্রবাসী মুসলিম বাঙালিরা কানাডায় থাকলেও ভুলে যায়নি তাদের ধর্মীয় রীতি-নীতির কথা। দেশের স্বজনদের অভাব থাকলেও প্রবাসের স্বজনদের সাথে মিলিত হয় ইফতার আয়োজনে। ছুটির দিনগুলোতে ইফতারের পর চলে মধ্যরাত অবধি বাঙালিয়ানা খাবার আর আডডা।

গ্রোসারির দোকানগুলোতে প্রবেশপথেই রমজান উপলক্ষ্যে বিভিন্ন ধরনের খাবার, জুস, ছোলা, বেসনসহ বিভিন্ন দেশের বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে ইফতারের আইটেম হিসেবে।

প্রবাসী বাঙালিরা ছুটির দিনসহ কর্মময় দিনগুলিতেও পরিবার পরিজন নিয়ে আসছে ইফতারের আইটেম কিনতে। প্রবাসী বাঙ্গালীদের মালিকানায় গ্রোসারি গুলো যেন বাংলাদেশের মতোই বাংলাদেশী পণ্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে।

রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমের সব ধরনের খাবার রয়েছে। এরমধ্যে বাংলাদেশের স্টাইলে শাহী হালিম, শাহী জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা এবং অন্যান্য আইটেমসহ বাহারি রকমের ফল ও শরবতের ব্যবস্থা রয়েছে।

প্রবাস জীবনের যান্ত্রিকতাময় দিনগুলোতে ইফতার আর তারাবি নামাজ শেষে প্রবাসী বাঙালিরা যখন মিলিত হয় একে অপরের সাথে, পুরো পরিবেশ পরিণত হয় এক ভিন্ন আমেজের। বাংলাদেশি অধ্যুষিত এলাকায় উৎসব মুখর পরিবেশে প্রবাসীরা সবাই যখন মসজিদে মিলিত হয়, তখন মনে হয় যেন একখণ্ড বাংলাদেশ।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৭ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ