Menu

আজকাল কাজ কিংবা অবসর যেটাই হোক সঙ্গী থাকে হেডফোন। অবসরে গান শোনা, কিংবা মিটিং কানে গোজা থাকে সেই হেডফোন। তবে দীর্ঘ সময় যন্ত্রটি ব্যবহারে কিন্তু কানের ক্ষতি হয়। চিকিৎসকেরা বলছেন, একটানা কানে হেডফোন গুঁজে কিংবা নির্দিষ্ট শব্দমাত্রার চেয়ে জোরে গান শুনলে কানের ক্ষতি হয়, সে সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু ইয়ারফোনে জমা নোংরা থেকেও যে একই রকম ভাবে বিপদ হতে পারে, তা হয়তো অনেকেই জানেন না। তাই কানের সঙ্গে সঙ্গে ইয়ারফোন নিয়মিত পরিষ্কার করাও জরুরি।

কানের মধ্যে জমা নোংরা ইয়ারফোন বা প্লাগের খাঁজে জমে। সেখানেই বাসা বাঁধে ব্যাক্টেরিয়া। সেই যন্ত্র আবার কানে গুঁজলে সেখান থেকে কানে সংক্রমণ হতে পারে। আবার, একটি ইয়ারফোন অনেকে মিলে ব্যবহার করলেও সংক্রমণের শঙ্কা বেড়ে যায়। দীর্ঘ দিন ধরে এর ইয়ারফোন ব্যবহার করলে কর্ণকুহরে সূক্ষ্ম জীবাণুরা বাসা বাঁধে। এর সংক্রমণে কানে ব্যথা থেকে শুরু করে পাকাপাকি ভাবে শ্রবণশক্তিও নষ্ট হয়ে যেতে পারে।

ইয়ারফোন থেকে সংক্রমণ শুধু কান নয়, ত্বক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। নাক, কান ও গলার চিকিৎসকদের মতে, অপরিষ্কার ইয়ারফোন থেকে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়তে পারে। তাই ইয়ারফোন পরিষ্কারে মনোযোগী হওয়া বিশেষভাবে জরুরি।


Array