প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অনেকদিন স্মার্টফোন ব্যবহার করলে সমস্যা দেখা দেবেই। যেহেতু ফোনের স্ক্রিন বেশি ব্যবহৃত হয় তাই স্ক্রিনে ময়লা, দাগ পড়া স্বাভাবিক। স্ক্র্যাচ আর ফাটল ছাড়াও অনেক সময় স্ক্রিন কোনো অজানা কারণে ঝাপসা হয়ে যায়। আর ঝাপসা স্ক্রিনে অনেক সময় টাচ ঠিকঠাক কাজ করবে না। তখন ডিসপ্লে নষ্ট ভেবে অনেকে সার্ভিস সেন্টারে দৌড়ান। অথচ আপনি ঘরে বসেই স্ক্রিন পরিষ্কার করে নিতে পারেন। অনেকে সার্ভিস সেন্টারে গিয়ে টাকা গচ্চা দেন। মাত্র কয়েক মিনিটের ব্যাপার।
পুরো পদ্ধতিটিই জেনে নিন:প্রাথমিক সার্চ ইঞ্জিন বদলের চিন্তা অ্যাপলেরপ্রাথমিক সার্চ ইঞ্জিন বদলের চিন্তা অ্যাপলের
প্রথম ধাপ: প্রথমে আপনার স্মার্টফোন বন্ধ করুন। ফোন চালু রাখলে টাচ স্ক্রিনে অতিরিক্ত চাপ পড়ে ক্ষতি হতে পারে।
দ্বিতীয় ধাপ: একটি মাইক্রোফাইবার কাপড় নিন। এই কাপড় দিয়ে স্ক্রিনের বামদিক থেকে সোজা পরিষ্কার করা শুরু করুন। লম্বালম্বি করাই ভালো।
তৃতীয় ধাপ: বাম থেকে ডানদিকে টান দিয়ে মোছার আগ পর্যন্ত দিক পরিবর্তন করবেন না। হাতে নিয়েই ঘষাঘষি করে পরিষ্কার করা ঠিক নয়।
চতুর্থ ধাপ: কাপড়ের একটি অংশ পানিতে ভিজিয়ে নিতে পারেন। স্ক্রিন ক্লিনিং ফ্লুইড ব্যবহার করলেও মন্দ হয় না।পিক্সেল ৮ সিরিজের সেরা ফিচারপিক্সেল ৮ সিরিজের সেরা ফিচার
পঞ্চম ধাপ: মাইক্রোফাইবার কাপড়ের ভেজা অংশ দিয়ে মোছার পর কাপড়ের শুকনো অংশ দিয়ে স্ক্রিন পরিষ্কার করুন।
সতর্কতা: মোছার পর বাতাসে শুকোনোর জন্য ফোন রেখে দিন। তবে বারবার যেন না করেন। কাজ শেষ হওয়ার পর রেখে দিন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ অক্টোবর ২০২৩ /এমএম





