প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে মেঘলা আকাশ দেখে তা অনুমান করেই নিয়েছেন। সমস্যা হলো, বৃষ্টি হলে ঘরের একেক অংশের একেক সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি চোখে পড়ে রান্নাঘর। সারাদিনে এই একটি অংশে আপনার যাতায়াতও বেশি হয়।
রান্নাঘর স্যাঁতস্যাঁতে হলে বোটকা গন্ধ ছড়ায়। পাশাপাশি পোকামাকড়ের উপদ্রব যায় বেড়ে। তাই বৃষ্টির দিনে রান্নাঘর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে বাড়তি হ্যাপো নিতে হয়। তবে শঙ্কিত না হয়ে আমাদের কিছু পরামর্শ নিন। ঝঞ্জাট ছাড়াই রান্নাঘর ঠিক রাখতে পারবেন।
জানালা খুলে দিন
বৃষ্টির দিন মেঘলা আকাশ দেখে অনেকেই জানালা হাট করে বন্ধ করে দেন। তা না করে বরং খোলা রাখুন। বাতাস চলাচল করতে দিন। এক্সস্ট ফ্যান চালু রাখতে পারেন। তবে এক্সস্ট ফ্যান যদি ভিজে নষ্ট হওয়ার শঙ্কা থাকে তাহলে আপাতত বন্ধ রাখাই ভালো।
বোটকা ঘ্রাণের ব্যাপারে
বৃষ্টির দিনে অনেক সময় বোটকা ঘ্রাণ ছড়াতে পারে। সেক্ষেত্রে রান্নাঘরের সকল ময়লা সাফ করে ভিনেগার ছিটিয়ে দিন। আপনি চাইলে সুগন্ধি মোমবাতিও ব্যবহার করতে পারেন। যাদের ধূপে সমস্যা হয় না তারা বিকালে ধূল দিতে পারেন। বেশিক্ষণ না।
পানি জমতে দেবেন না
বৃষ্টি হলে রান্নাঘরে টিপটাপ করে পানি ঢুকে যেতে পারে। এক্ষেত্রে পানি জমতে দিবেন না। বিশেষত চুলা আর আশপাশের জায়গায়। জানালার পাশেই চুলো থাকে বলে বাড়তি সতর্কতা জরুরি। পানি পড়লে মুছে ফেলুন।
ভারি পর্দা নয়
অনেকে রান্নাঘরে ভারি পর্দা ব্যবহার করেন। বৃষ্টির দিন তা না রাখাই ভালো।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ অক্টোবর ২০২৩ /এমএম





