প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাজারে অন্যান্য শাক-সবজির সঙ্গে এ সময় মেথিশাকও পাওয়া যায়। খেতে সুস্বাদু মেথিশাক প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন দেশে। মেথিশাক লিভারের কার্যকারিতা বাড়াতে এবং বদহজম দূর করতে দারুণ উপকারী। এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। মেথিশাক আমাশয় এবং ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে।
মেথিশাকে অ্যান্টি ডায়াবেটিক উপাদান থাকায় মেথিশাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী। মেথিশাক রক্তের লিপিড লেভেল ঠিক রাখতে দারুণভাবে সাহায্য করে। এ কারণে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী। কোলেস্টেরল কমাতে কিছু পাতা পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে পানিটা ছেঁকে খেয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। মেথিশাক খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি হৃদরোগের ঝুঁকিও কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যেকোনো ধরনের সেলের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে।এ ছাড়া এটি বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগের জন্যও উপকারী।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ সেপ্টেম্বের ২০২৩ /এমএম





