প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রমজান শেষের দিকে। কিছুদিন পরেই আসছে খুশির ঈদ। নানান আয়োজনে ভরপুর এ দিনটিতে সবাই মেতে ওঠেন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে। আর এ আয়োজনের মুখ্য বিষয়ে থাকে নানান মুখরোচক খাবার-দাবার। তাই ঈদের আগেই শেষ করে নেওয়া চাই ঈদের বাজার। ঠিকঠাক বাজারে ঈদের খুশিও হবে ঠিকঠাক। চলুন জেনে নেই ঈদের বাজার সম্পর্কে কিছু সাধারণ টিপস:
অনেকেই ঈদে বিভিন্ন ভিন্নধর্মী খাবার তৈরি করেন। যার প্রয়োজনীয় উপকরণ অতিরিক্ত হলে হয়ত ঘরে থেকে যাবে বহুদিন। তাই পরিমাণ বুঝে বাজার করাই ভালো।বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার তৈরির জন্য চাই দুধ। তাই পর্যাপ্ত পরিমাণে খাঁটি দুধ কিনে সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারেন।জিনিসপত্র কেনার সময় অবশ্যই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন।
সস, সালাদ ড্রেসিং কেনার সময় এসব পণ্যের গায়ে সোডিয়াম ও চিনির পরিমাণ দেখে নিন। কারণ স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সবার আগে।সাদা চালের পরিবর্তে বাদামি চাল, সাদা আটার পরিবর্তে বাদামি আটা এবং সাদা চিনির পরিবর্তে বাদামি চিনি ব্যবহার করতে পারেন। এতে খাবার হবে পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদেও আসবে ভিন্নতা।
নুডুলস, পাস্তা ও চাল জাতীয় কিছু কিনতে হলে হোল গ্রেইন দেখে কেনা ভালো। হোল গ্রেইনে থাকে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, আয়রন, জিংক, কপার, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টস। যা হার্টের রোগ, টাইপ ২ ডায়াবেটিস, অতিরিক্ত ওজন থেকে নিরাপদে রাখতে সাহায্য করে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ এপ্রিল ২০২৩ /এমএম





