প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রান্না করার পর গ্যাস বার্নার পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ। সারাদিন ধরে রান্না করার পর আবার অনেকেই রয়েছেন, যারা নিয়মিত বার্নার পরিষ্কার করেন না। এতে ময়লা জমে, তেলচিটে হয়ে বার্নার দ্রুত খারাপ হয়ে যায়। তবে বার্নার পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন নয়। ঘরোয়া উপায়ে সহজেই পরিষ্কার করা যায় গ্যাস বার্নার। চলুন জেনে নেই:
প্রথমেই বার্নারগুলি গ্যাস ওভেন থেকে খুলে এরপর ওভেনের বা স্টোভের ওপরে আঠালো হয়ে জমে থাকা ময়লা বা তেল একটি কিচেন টাওয়েল দিয়ে গরম পানিতে ডিশওয়াশার মিশিয়ে ভাল করে ঘষে-ঘষে পরিষ্কার করুন।
হালকা গরম পানিতে দু’ ফোঁটা যে-কোনও ডিশওয়াশিং লিকুইড দিয়ে সেই পানি ব্যবহার করলে সহজেই বার্নারের তেলচিটে দাগ তোলা যায়।গ্যাসের ওপর থেকে বার্নার গ্রেটস, রিং, আর ক্যাপগুলি খুলে ডিশওয়াশার লিকুইড যুক্ত হালকা গরম পানিতে অন্তত একঘণ্টা ভিজিয়ে রাখুন। ঘণ্টাখানেক ভিজিয়ে রাখার পর স্ক্রাবার ও টুথব্রাশ দিয়ে ভাল করে ঘষে-ঘষে বার্নারের আলাদা-আলাদা অংশগুলি পরিষ্কার করুন।
তেলচিটে ভাব উঠে গেলে পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিন।পাতি লেবু দিয়েই গ্যাস বার্নার পরিষ্কার করে নেওয়া যায়। এর জন্য গরম পানির মধ্যে কিছুটা পাতি লেবু আর বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণে গ্যাস বার্নার ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিন।চিটে ধরা তেল মশলা তোলার জন্য তেঁতুল দুর্দান্ত একটি উপাদান। গরম পানির মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে নিয়ে সেই তেঁতুল পানিতে গ্যাস বার্নার ডুবিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ এপ্রিল ২০২৩ /এমএম





