প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীতে ড্রাই স্ক্যাল্পের জন্য খুশকির উপদ্রব বেড়ে যায়। ঠিকঠাক চুলের যত্ন না নিলে এমন সমস্যা হবেই। শুষ্ক আবহাওয়া, ঠান্ডা বাতাস এবং অনেক সময় ম্যালাসেজিয়া নামে এক ধরনের ছত্রাকের কারণেও খুশকি হতে পারে। এখন অনেকেই মাথায় ইচ্ছেমত তেল দেওয়ার চেষ্টা করেন। এভাবে অনেকের খুশকি তো কমেই না বরং বেড়ে যায়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তেলে কি খুশকি বাড়ে না-কি।
তেলে কি খুশকি বাড়ে তবে?
খুশকি বাড়ার অনেকগুলো কারণের অন্যতম একটি স্ক্যাল্পে বাড়তি তেল। অতিরিক্ত তেল উৎপাদিত হলে স্ক্যাল্প অনেকটা ফ্লেকি হয়ে যায়। আর ফ্লেকি হওয়া মানে মৃত কোষের সঙ্গে তা মিশে যাওয়া। এই মিশ্রণ একসময় সাদা গুড়ো হয়ে উড়ে যেতে থাকে।
অনেকেই খুশকি হলে মাথায় তেল দেন না। এটা ভালো। আবার অনেক সময় অনেকে ভাবেন খুশকি হলেই স্ক্যাল্পে তেল ব্যবহার করেন। এভাবে চুল পড়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়। সাধারণ তেল খুশকির জন্য খারাপ। তবে মনে রাকাহ জরুরি, রোজ নয়, সপ্তাহে কয়েকবার তেল দিতে পারলে ভালো। চুলের অবস্থা বুঝে তেল ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে সচেতন হতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





