Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মেকআপের ক্ষেত্রে খুঁটিনাটি সবকিছু খেয়াল রাখতে হবে। মেকআপ তোলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষত চোখের মেকআপ তোলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা কাজ করে। ঠিকঠাক ভাবে চোখের মেকআপ না তুললে চোখের ক্ষতি হতে পারে।

চোখের মেকআপ তুলবেন কি করে? কাজটি কি কঠিন? যারা চোখের মেকআপ তোলার চেষ্টা করছেন তারা এই কটি টিপস অনুসরণ করতে পারেন:

আইলাইনার কিংবা চোখের কাজল তোলার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। অনেকেই জোরে জোরে ঘষে আইলাইনার কিংবা চোখের কাজল তোলার চেষ্টা করেন। এতে আপনার চোখের ক্ষতি হতে পারে।

আইশ্যাডো তোলার সময় সতর্ক থাকবেন। আয়নার সামনে বসে আইশ্যাডো তুলুন। কারণ অনেক সময় আইশ্যাডো চোখের ভেতর ঢুকে গেলে চোখ জ্বালা থেকে শুরু করে অনেক সমস্যা হয়। অনেকক্ষেত্রে চোখে ইনফেকশন হতে পারে।

যারা লেন্স পরেন তারা চোখের মেকআপ তোলার আগে লেন্স খুলে নিন। নাহলে লেন্সের ক্ষতি হতে পারে।যারা চোখে মাসকারা লাগান তারা জোরে ঘষবেন না। নরম ওয়াইপস দিয়ে চোখের পাতা মুছুন।

চোখে যারা ল্যাশ লাগান তারা সাবধানে টেনে খুলুন। চোখের ল্যাশে এক ধরনের আঠা লাগানো থাকে। এই আঠা চোখের ওপর কার্যত বসে যায় তাই সাবধান থাকতেই হবে।
চোখের মেকআপ তোলার ক্ষেত্রে সবসময় ভেজা নরম কাপড় ব্যবহার করবেন।
বাজারে চোখের মেকআপ তোলার বিশেষ জেল, ক্রিম এবং আইসক্রিম পাওয়া যায়। ক্ষেত্রবিশেষে এসব পণ্য ব্যবহার করতে পারেন।চোখের মেকআপ তোলা হলে পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিবেন।পরিশেষে, চোখের মেকআপ তোলার আগে নিজের হাত পরিষ্কার রাখাও জরুরি। সবসময় মনে রাখবেন, আমাদের চোখ খুবই স্পর্শকাতর। সামান্য অনিয়মে বড় ধরনের ক্ষতি হতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array