প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কাজের চাপ, ব্যক্তিগত সম্পর্ক এমনকি পরিবেশের দূষণে শরীর দুর্বল হওয়াটাই স্বাভাবিক। আর শরীর দুর্বল মানে কাজে গতি কম। এই কাজের গতি চাঙ্গা করতে যা করতে পারেন:
মনের যত্ন
মানসিক অবসাদও আপনার কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে স্থবিরতা এনে দিতে পারে। তাই শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি মনের যত্নও নিন।
কথা বলুন
পরিচিতদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ান। নিঃসঙ্গতায় আটকে পড়বেন না। তাতে আখেরে আপনারই ক্ষতি।
ভ্রমণ
যত ব্যস্ততাই থাকুক, ভ্রমণের পরিকল্পনা ঠিকই করুন। তাতে একঘেয়েমি কাটবে। কাজে ফিরবে গতি।
ঘুম
ব্যস্ত জীবনে ঘুমের সাইকেল ঠিক না থাকলে বাধে বিপত্তি। রোজ অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাতেই হবে। অপর্যাপ্ত ঘুম থাকলে শরীর দুর্বল হবেই।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জানুয়ারি ২০২৩ /এমএম
Array





