Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পোষা কুকুর থাকলে যত্নের কথা ভাবতেই হয়। আপনার পোষ্যের নানা শারীরিক সমস্যা থাকতেই পারে। সেসব আপনি সহজেই শনাক্ত করতে পারবেন অথবা আন্দাজ করতে পারবেন। সেসব বিষয়ে কিছু পরামর্শ:

কুকুরের বাত

শীত এলেই কুকুরের গাঁটে ব্যাথা বা বাতের ব্যথা বাড়তে পারে। এই রোগের চিকিৎসা করতে হলে গ্লোকোজামাইন ও ওমেগা থ্রি জাতীয় ওষুধ খাওয়াতে পারেন। অনেক সময় হোমিওপ্যাথি ওষুধও বেশ কাজে আসে। ভেটের পরামর্শ নিয়ে এ সমস্যা দূর করতে পারবেন।

কুকুরের চোখের ছানি

কুকুরের ডায়াবেটিস থাকলে কুকুরের চোখে ছানি পড়তে পারে। সচরাচর পাঁচ থেকে ছয় বছর বয়সে এই সমস্যা দেখা দেয়। এই বয়সে ছানি পড়লে ব্লাড সুগার টেস্ট করিয়ে নিন। দেশে কুকুরের ছানি অপারেশনের সুযোগ সম্ভবত নেই। তাও খোজ নিয়ে দেখতে পারেন। তবে কুকুরের চোখে এক বিশেষ ধরনের হোমিওপ্যাথিক ওষুধ নিয়মিত ব্যবহারে চোখের ছানি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত আটকানো যাবে।

কুকুরের ভ্যাকসিন

বাড়ির কুকুরের সঙ্গে রাস্তার কুকুরের মারামারি লাগতেই পারে। সেক্ষেত্রে রাস্তার কুকুর কামড়ে দিলে অবিলম্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হলে। কুকুর যেখানে আঘাত পেয়েছে সে জায়গা কার্বলিক অ্যাসিডযুক্ত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ভিটামিন জাতীয় ওষুধ লাগাতে হবে। বাড়তি সতর্কতা হিসেবে পোস্ট-বাইট র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ নভেম্বর ২০২২ /এমএম


Array