Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  সূর্যের তাপ সিল্কের জন্য ভালো নয়

আভিজাত্যের প্রতীক হিসেবে সিল্কের কদর অনেক। যেকোনো বিশেষ উপলক্ষে নারীরা সিল্কের শাড়ি পরেন। তারপর হয়তো সেই ড্রয়ারে রেখে দেওয়া। কিন্তু সিল্কের রক্ষণাবেক্ষণে তাই বাড়তি নজর। সেটি কিভাবে? চলুন জেনে নেওয়া যাক:

সূর্যের তাপ থেকে দূরে

সূর্যের তাপ অন্তত সিল্কের জন্য ভালো নয়। কারণ সূর্যের তাপে সিল্ক বিবর্ণ হয়ে যেতে পারে। সেজন্য সিল্ক সরাসরি রোদে শুকোতে দিবেন না। বরং প্রচুর বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে সিল্কের শাড়ি শুকোতে দিন।

বহুদিন ড্রয়ারে রাখবেন না

হয়তো সিল্কের শাড়ি তেমন পরা হয়না। তাই ড্রয়ারে দিনের পর দিন সংরক্ষণ করে রাখছেন। কিন্তু মাঝেমধ্যে সিল্কের শাড়ি বের করে হালকা রোদে কিছুক্ষণ রেখে দিন। এভাবে শাড়ি ভালো থাকবে।

ভাঁজ করবেন না

সিল্কের শাড়ি কখনো ভাজ করে রাখবেন না। ভাঁজ করে রাখলে শাড়ির বুনটে সমস্যা হতে পারে। বরং শাড়ি রোল করে রাখুন। তাতে অনেকদিন শাড়ি ভালো থাকবে।

পলিব্যাগে মুড়ে রাখবেন না

সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখাই ভালো। অনেকে দাগ কিংবা ধুলোবালি থেকে রক্ষা করতে পলিথিনের ব্যাগে শাড়ি মুড়ে রাখেন। এমনটা করবেন না।

দাগ লাগলে

সিল্কের শাড়িতে দাগ লাগলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অপেক্ষা করলেই দাগ স্থায়ী হয়ে যাবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ অক্টোবর ২০২২ /এমএম


Array