প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঘুমের সময় কোলাজেন বাড়ে যাকে ত্বকের বিউটি ফ্যাক্টর বলা হয় রাতে ঘুমোনোর আগে যারা ত্বকের পরিচর্যায় সামান্য সময় ব্যয় করেন তারা এর সুফল পান হাতেনাতে। কিন্তু কেন?তা কি জেনে নেওয়া ভালো নয়?
এ সময় ত্বক সবচেয়ে বেশি কাজ করে
ঘুমের সময় আপনি বিশ্রাম নিলেও আপনার ত্বক থাকে ব্যস্ত। সারা দিনের কর্মব্যস্ততায় ত্বকের ওপর যত ধকল যায় তা ঠিক করার কাজে ব্যস্ত থাকে ত্বক। এই প্রক্রিয়াকে ত্বকের রিজেনারেশন বলে। ঘুমের মাধ্যমে ত্বক থেকে বিষাক্ত উপাদান নির্গত হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ঘুমের সময় কোলাজেন বাড়ে যাকে ত্বকের বিউটি ফ্যাক্টর বলা হয়। তাই ঘুমের সময় ত্বকে ধুলো, ময়লা থাকলে ত্বকের রিজেনারেশন ভাল হয় না। তাই আগে কিছুটা যত্ন নেওয়া জরুরি।
ত্বকের পিএইচ ঠিক থাকে
সকালে উঠেই ব্যস্ততা। তখন ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ে। সানস্ক্রিন বা সানব্লক ঠিকভাবে মাখার সুযোগই বা কোথায়? এভাবে অবহেলায় ত্বকের পিএইচ ভারসাম্যহীন হয়ে পড়ে। রাতে ঘুমোনোর আগে কিছুটা যত্ন নিলে এই ভারসাম্য ফিরে আসে।
ব্রণ হওয়ার আশঙ্কা কমে
সারাদিন পর রাতে ত্বক পরিষ্কার করলে ধুলোবালিতে বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলে যায়। রাতে ত্বকের কোষ পুনর্গঠিত হওয়ার সময় ত্বক সুস্থ থাকতে পারে এবং ব্রণ হওয়ার আশঙ্কা কমে।
ফিট থাকতে একটু হাঁটুন ফিট থাকতে একটু হাঁটুন
চোখের নিচের কালো দাগ কমে
রাতে ত্বক পরিষ্কার করে ডিপ ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক আর্দ্র ও মসৃণ হয়। তাছাড়া আই ক্রিম ব্যবহারে চোখের নিচের কালো দাগ কমে।
রাতে ঘুমোনোর আগে যারা ত্বকের পরিচর্যায় সামান্য সময় ব্যয় করেন তারা এর সুফল পান হাতেনাতে। কিন্তু কেন? তা কি জেনে নেওয়া ভালো নয়?
এ সময় ত্বক সবচেয়ে বেশি কাজ করে
ঘুমের সময় আপনি বিশ্রাম নিলেও আপনার ত্বক থাকে ব্যস্ত। সারা দিনের কর্মব্যস্ততায় ত্বকের ওপর যত ধকল যায় তা ঠিক করার কাজে ব্যস্ত থাকে ত্বক। এই প্রকিয়াকে ত্বকের রিজেনারেশন বলে। ঘুমের মাধ্যমে ত্বক থেকে বিষাক্ত উপাদান নির্গত হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ঘুমের সময় কোলাজেন বাড়ে যাকে ত্বকের বিউটি ফ্যাক্টর বলা হয়। তাই ঘুমের সময় ত্বকে ধুলো, ময়লা থাকলে ত্বকের রিজেনারেশন ভাল হয় না। তাই আগে কিছুটা যত্ন নেওয়া জরুরি।
ত্বকের পিএইচ ঠিক থাকে
সকালে উঠেই ব্যস্ততা। তখন ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ে। সানস্ক্রিন বা সানব্লক ঠিকভাবে মাখার সুযোগই বা কোথায়? এভাবে অবহেলায় ত্বকের পিএইচ ভারসাম্যহীন হয়ে পড়ে। রাতে ঘুমোনোর আগে কিছুটা যত্ন নিলে এই ভারসাম্য ফিরে আসে।
ব্রণ হওয়ার আশঙ্কা কমে
সারাদিন পর রাতে ত্বক পরিষ্কার করলে ধুলোবালিতে বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলে যায়। রাতে ত্বকের কোষ পুনর্গঠিত হওয়ার সময় ত্বক সুস্থ থাকতে পারে এবং ব্রণ হওয়ার আশঙ্কা কমে।
চোখের নিচের কালো দাগ কমে
রাতে ত্বক পরিষ্কার করে ডিপ ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক আর্দ্র ও মসৃণ হয়। তাছাড়া আই ক্রিম ব্যবহারে চোখের নিচের কালো দাগ কমে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ অক্টোবর ২০২২ /এমএম