Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়াক্সিং-এর বিকল্প নেই ওয়াক্সিং এর কথা শুনলে আতঙ্ক কাজ করে মনে। অথচ শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়াক্সিং-এর বিকল্প নেই। অবশ্য ব্যথার ভয়ে অনেকেই পার্লারে গিয়ে ওয়াক্সিং করান। তাতে খরচ বেশি হয়। অথচ ঘরে কিছু নিয়ম মেনে চললে ওয়াক্সিং করতে পারবেন ব্যথা ছাড়াই।

সেটি কিভাবে? চলুন জেনে নেই:

স্ক্রাব করতে হবে

ওয়াক্সিং শুরুর আগে স্ক্রাব করে নিন। স্ক্রাবিং লোমকূপ ও ত্বকে জমে থাকা মৃত কোষগুলো হঠাতে সাহায্য করে। তাছাড়া স্ক্রাবিং এ ত্বক কিছুটা নরম হয়। ফলে ওয়াক্সিং এর সময় ব্যথা কম অনুভূত হয়। স্ক্রাবিং-এর পাশাপাশি এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বক মসৃণ করে নিলেও উপকার পাবেন।

বেবি পাউডার ব্যবহার করুন

ওয়াক্সিং করার সময় ত্বকে বেবি পাউডার ব্যবহারে ত্বক নমনীয় হয়। তখন ওয়াক্সিং এর সুবিধা হয়। আপনি চাইলে অন্য ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। তবে বেবি পাউডার বেশি কার্যকর।

লোশন লাগাবেন না

সবসময় মনে রাখবেন, ওয়াক্সিং-এর আগে ত্বকে তৈলাক্ত লোশন বা অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে না। অনেক সময় তেল বা ময়েশ্চারাইজারের ফলে ওয়াক্সিং এর সময় আরও কষ্ট হয়। বরং ত্বক যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করুন।

ওয়াক্সিং এর পর জ্বালাপোড়া করে

ঘরে ওয়াক্সিং শেষে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভালো করে ত্বক মুছে নিন। লক্ষ্য করবেন, লোম তুলে ফেলার ফলে শরীরের বিভিন্ন স্থান লালচে দেখায়। এই কারণে অনেক সময় ত্বকে জ্বালাপোড়া করে। এই জ্বালাপোড়া কমাতে অ্যালোভেরা জেল অথবা বরফ দিয়ে মালিশ করবেন। ঠিক ১৫ মিনিট পর ম্যাসাজ ক্রিম লাগান। পরবর্তী ৬ ঘণ্টা পানির সংস্পর্শে আসা যাবে না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ অক্টোবর ২০২২ /এমএম

 


Array