Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চাদর নির্বাচনের সময় পর্দার রঙ, আসবাবের ধরন কিংবা বিছানার আয়তনকে জোর দিতে হবেঘর সাজাতে এবং ঘরকে নির্দিষ্ট রূপ দিতে চাদরের জুড়ি মেলা ভার। কারণ শোবার ঘরে প্রথমেই মানুষ বিছানার দিকে তাকায়। তাই বিছানার চাদর রুচিসম্মত হতে হবে। কিন্তু কেমন চাদর ব্যবহার করবেন?

সে বিষয়ে রইলো কিছু পরামর্শ:

আপনার ঘরের একটি থিম নির্বাচন করুন। সেই থিমের ভিত্তিতে রঙ এবং ডিজাইন সম্পর্কে আগে থেকে ভেবে রাখুন। এভাবে নির্বাচন সহজ হবে।চাদর নির্বাচনের সময় পর্দার রঙ, আসবাবের ধরন কিংবা বিছানার আয়তনকে জোর দিতে হবে।ছোট ঘরে বেশি আসবাব থাকলে হালকা রঙের চাদর ব্যবহারে ঘর প্রশস্ত দেখায়।

মাঝারি ধরনের ঘরে জ্যামিতিক মোটিফের চাদর ব্যবহার করলে বেশ মানাবে।বেশি প্রশস্ত ঘরের জন্য বড় মোটিফের চাদর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বড় ডিজাইন ও গাঢ় রঙের চাদর মানানসই। কারণ হালকা রঙের চাদরে ঘর বেশি খালি খালি দেখায়।বড় ও মাঝারি ঘরে ক্যাটওয়াক কিংবা এপ্লিকের চাদর ব্যবহার করা যেতে পারে।ছোট ঘরে ব্লক কিংবা প্রিন্টের চাদর বেশি সুন্দর দেখাবে।ঘরে কাঠের আসবাব থাকলে যেকোনো রঙের চাদরই সুন্দর দেখায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ অক্টোবর ২০২২ /এমএম


Array