প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে ঘামের দুর্গন্ধ কমানো সম্ভব এই রোদ এই বৃষ্টি। আবহাওয়া যেমনই থাকুক শহরের ভ্যাপসা গরম থেকে নিস্তার নেই। আর গরম মানেই ঘাম। ঘামে অনেকের শরীরেই থাকে উৎকট গন্ধ। সুগন্ধি দিয়ে অনেকে এই গন্ধ দূর করার চেষ্টা করলেও তা হয় না।
এমনটা কেন হয়? ঘামের মাধ্যমে শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ ও লবণ বের হয়ে আসে। আর দেহের বিভিন্ন অংশে ঘাম জমে রোগজীবাণু জমে ঘামে দুর্গন্ধ হতেই পারে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে ঘামের দুর্গন্ধ কমানো সম্ভব। কিভাবে? চলন জেনে নেওয়া যাক:
পানি
পর্যাপ্ত পানি পান করলে দেহে বর্জ্য পদার্থের ঘনত্ব কমে যায়
বেশি বেশি পানি খান
ঘামের দুর্গন্ধ কমানোর প্রাথমিক শর্ত বেশি বেশি পানি খাওয়া। পর্যাপ্ত পানি পান করলে দেহে বর্জ্য পদার্থের ঘনত্ব কমে যায়। দেহে ঘাম বেশি হলে পানিও বেশি খাবেন। পানির পাশাপাশি ফলের রস, গ্লুকোজ, স্যালাইন পান করুন। অবশ্যই কোল্ড ড্রিংক্স কিংবা ঘন ঘন চা হাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।
আমিষ
আমিষের বদলে মৌসুমি ফল ও শাক-সবজি খেতে হবে বেশি বেশি
আমিষ কম শাক-সবজি বেশি খাবেন
খাবারে তেল মশলার পরিমাণ কমিয়ে আনতে হবে। সেজন্য আমিষের বদলে মৌসুমি ফল ও শাক-সবজি খেতে হবে বেশি বেশি। বিশেষত তাজা টমেটোর রস খেতে পারেন। টমেটোতে থাকা ‘অ্যাস্ট্রিনজেন্ট’ উপাদান ঘর্মগ্রন্থি সংকুচিত করতে সাহায্য করে। আর আমিষ খেতে হলে অল্প মশলায় সিদ্ধ করে খাওয়ার অভ্যাস গড়ুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ সেপ্টেম্বর ২০২২ /এমএম





