Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  যত্নের অভাবে আপনার গয়নাতে দাগ ও ময়লা জমে যায়

ব্যস্ততা হোক কি অভ্যাস, বাড়ি ফিরেই গয়না দ্রুত গা থেকে খুলে রেখে দেওয়া হয়। এদিকে যত্নের অভাবে আপনার গয়নাতে দাগ ও ময়লা জমে। পরিষ্কার করবেন সেজন্যে দোকানে নিয়ে গেলেও বাড়তি খরচ। অথচ ঘরে সহজেই গয়না পরিষ্কার করে রাখতে পারেন ছুটির দিনে। আমরা কিছু সহজ পদ্ধতি বাতলে দিতে পারি এখানেই।

টুথব্রাশ দিয়ে গয়না সাফ করার পর নরম কাপড় দিয়ে আলতো করে মুছে নিলেই হিরের গয়না পরিষ্কার হয়ে যাবে

টুথপেস্ট

আপনার যদি হিরের গয়না থাকে তাহলে টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে তা পরিষ্কার করতে পারেন। খুব জোর দিয়ে কখনই সাফ করবেন না। টুথব্রাশ দিয়ে গয়না সাফ করার পর নরম কাপড় দিয়ে আলতো করে মুছে নিলেই হিরের গয়না পরিষ্কার হয়ে যাবে।

ভিনেগার ও বেকিং সোডা

পুরোনো রুপার গয়নাকে চকচক করাতে হলে হোয়াইট ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণের চেয়ে দারুণ কিছু নেই। আধ কাপ হোয়াইট ভিনেগারে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণেই রুপার গয়না অন্তত তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর সাধারণ পানি দিয়ে গয়না ধুয়ে নিন। অবশেষে নরম কাপড় দিয়ে মুছে নিন। রুপোর গয়না নতুনের মতো হয়ে যাবে।

ভিনেগার

ভিনেগার ও বেকিং সোডা ব্যবহারেও গয়না হয়ে ওঠে ঝকঝকে

অ্যালুমিনিয়াম ফয়েল

প্রথমে একটি বাটির ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিন। এবার বাটিতে গরম পানি নিতে হবে। ব্লিচ নেই এমন ডিটারজেন্ট পানিতে গুলে নিন। মনে রাখবেন, ডিটারজেন্ট পাউডারই যেন ব্যবহার করা হয়। আপনার যে কোনো গয়না এই মিশ্রণে এক মিনিট ডুবিয়ে রাখুন। এবার গয়না তুলে খোলা জায়গায় শুকোনোর জন্যে রেখে দিন। রুপার গয়না পরিষ্কারে এই পদ্ধতি বেশি ব্যবহার করা হয় যাতে আয়ন এক্সচেঞ্জ হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০২২ /এমএম


Array