Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রচণ্ড গরমে ডাবের কোন জুড়ি নেই। রাস্তার পাশে ভ্যানে গিয়ে সবচেয়ে বড় ডাব দেখেই অনেকে কিনে ফেলেন চট করে। অধিকাংশ মানুষেরই মূলত ডাবের পানির দিকে বেশি মনোযোগ থাকে। আর সেইসঙ্গে হালকা শাঁস হলে মন্দ হয় না। অনেকে আবার এ বিষয়ে বিক্রেতার উপর নির্ভর করেন। ডাবের গুণগত মানের জন্যে দোকানদারের উপর নির্ভরশীল না হয়ে নিজেও সহজে শনাক্ত করা যায়।

সবুজ রঙের ডাবে পানি থাকে বেশি

প্রথমেই বলে নেওয়া ভালো। অনেকেরই ডাব কেনার সময় বুঝতে পারেন না কোনটিতে পানি বেশি আর কোনটিতে শাঁস। তাই বড় ডাব দেখেই কিনে ফেলার ভুল না করাই ভালো। সবসময় মাঝারি সাইজের ডাবেই ভালো ডাবের পানি পাবেন।তবুও ডাব চেনার উপায়টি অন্তত জেনে রাখা ভালো। কিভাবে চিনবেন ডাব?

ডাবের রঙ দেখেই বলে দেওয়া যায় ডাবে কতটা পানি আছে অনেক সময় ডাবের রঙ দেখেই বলে দেওয়া যায় ডাবে কতটা পানি আছে। সবুজ রঙের ডাবে পানি থাকে বেশি। সবসময় লক্ষ রাখবেন যে ডাব কিনছেন তা যেন বেশ সবুজাভ থাকে।

যদি গোলাকৃতির ডাব লক্ষ করে থাকেন তাহলে সেটাই বেছে নিন। অনেকের অভিমত গোল ডাবে পানি বেশি পাওয়া যায়। অবশ্য এই দাবির সত্যতা নিয়ে বেশ সন্দেহ আছে।ডাবের রঙ ধূসর হলে কিংবা ফিতের মতো দাগ দেখা গেলে কিনবেন না। এ ধরণের ডাবের পানি যেমন মিষ্টি থাকে না তেমনই পানি থাকে কম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ আগস্ট ২০২২ /এমএম


Array