প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অর্থনৈতিক সংকটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকের স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছে। প্রয়োজনীয় পুষ্টির জোগানে এখন রয়ে গেছে বিরাট শূন্যস্থান। মাছ, মাংস এমনকি এদের প্রতিপূরক আমিষের উৎস ডিমেরও দাম বাড়তির দিকে। এমন সময়ে খাদ্যতালিকায় সমন্বয়ের জন্যেই অনেকে আমিষ জাতীয় খাদ্যকে কাটসাট করতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনার দেহে প্রোটিনের সরবরাহ নিশ্চিত না হলে স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে।
একথাও মানতে হবে, বাড়তি দামের চাপে প্রোটিনের চাহিদা মেটানোও কঠিন। কিন্তু একথা তো মানবেন, প্রাণীজ আমিষ বাদেও অন্যান্য আরও প্রোটিনের উৎস আছে। এমনকি স্বল্প খরচেও আপনি নানাভাবে প্রোটিনের চাহিদা মেটাতে পারবেন। ডাল এর কথা তো সবাই জানে। তাহলে এখন উপায় কি? আসুন জেনে নেই।
ছানার ডালনা ভীষণই সুস্বাদু
দুধ থেকে ছানা
বাড়িতে দুধ থাকলে তা কাটিয়ে ছানা কাটিয়ে নিন। সেই ছানা দিয়ে ডালনা রান্না করলে কিন্তু দারুণ লাগবে।
সোয়াবিন দানা থেকে টোফু
জাপানিরা কিন্তু এই টোফু খেতে ভীষণ ভালোবাসে। খেতেও অনেকটা ডিমের মতোই লাগবে। প্রথমে সারারাত সয়াবিন দানা পানিতে ভিজিয়ে রাখুন। সকাল সকাল সেই দানা বেটে নিন। মিহি ছাকনিতে বাটা সয়াবিন দানা ছেঁকে নিলেই সোয়া মিল্ক পাওয়া যাবে। সেই সয়া মিল্ক জ্বাল দিন চুলোতে। সয়া মিল্ক ফুটলে তাতে লেবুর রস মেশান। এতে ছানা কাটতে শুরু করবে। সয়ার ছানা থেকে পানি ঝরিয়ে নিলেই টোফু পাওয়া যাবে। দুধে যাদের অস্বস্তি অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্ট, তারাও এই টোফু খেতে পারেন। তাছাড়া টোফু দিয়ে ডালনাও রান্না করা যাবে।
টোফু
সয়ার ছানা থেকে পানি ঝরিয়ে নিলেই টোফু পাওয়া যাবে
দানাশস্যের প্রোটিন
দানাশস্যেও কিছু মাত্রায় প্রোটিন পাবেন। বাদাম, কুমড়োর বীজ তো আপনার খাবারের তালিকায় থাকতেই পারে। প্রতিদিন সামান্য পরিমাণে এদের ভেজে খেয়ে দেখতে পারেন। কিছুটা হলেও প্রোটিনের চাহিদা পূরণ হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ আগস্ট ২০২২ /এমএম





