প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এমনিতে দিনের কোন সময় খাচ্ছেন, তার সঙ্গে ওজন কমা বা বাড়ার সরাসরি যোগাযোগ তেমন একটা না থাকলেও রাতের খাওয়াটা সাধারণত তাড়াতাড়ি সেরে ফেলার উপদেশ দেন পুষ্টিবিদরা। ওজন ঝরানোর প্রচেষ্টায় থাকলে সন্ধ্যার পর লো কার্ব ও লো ফ্যাট খাবার খাওয়াই শ্রেয়।খুব রাতে খেলে অনেক খাবারই হজম করতে সমস্যা হয়। খাওয়ার পর একটু সময় দিন পেটকে তা হজম করতে।
বদহজম হয়ে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে রাতের ঘুমও ঠিক মতো হবে না। আর সব মিলিয়ে শরীর হয়ে পড়বে ক্লান্ত। পুষ্টিবিদরা মনে করেন সন্ধ্যা ৬টার পর কিছু কিছু খাবার একেবারেই এড়িয়ে চলাই ভালো। জেনে নিন সেগুলো কী কী। রাতে ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখতে দেখতে পপকর্ন ও কোমল পানীয় খেলে ওজন কমবে না উল্টো বাড়বে
প্রক্রিয়াজাত খাবার: প্রক্রিয়াজাত হিমায়িত খাবারগুলোতে হাইড্রোজেনেটেড অয়েল, চিনি, লবণ ও অত্যধিক মাত্রায় ক্যালরি থাকে। ওজন ঝরানোর ইচ্ছা থাকলে সন্ধ্যার পর এই খাবার মুখে না তোলাই শ্রেয়।
কোমল পানীয়: বিভিন্ন প্রকার কোমল পানীয় ও সোডাযুক্ত পানীয়তে চিনির মাত্রা অনেকটাই বেশি থাকে। পুষ্টিবিদরা সন্ধ্যা ৬টার পর কার্বনেটেড পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেন।
পনির : এই খাবারে অত্যধিক মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল ও সোডিয়াম থাকে। মেদ ঝরাতে তাই সন্ধ্যার পর পনির না খাওয়াই ভালো।ওজন ঝরানোর ইচ্ছা থাকলে সন্ধ্যার পর প্রক্রিয়াজাত খাবার মুখে না তোলাই শ্রেয়
মাংস: কোরবানি ঈদে তো তিনবেলাই গরু বা খাসির মাংস খেয়েছেন। জানেন তো গরু বা খাসির মাংস খাওয়া কতটুকু ক্ষতিকর, বিশেষ করে যারা ওজন কমাতে চান। মাংসে ফ্যাটের মাত্রা বেশি থাকে। তাই এই খাবার অনেক রাত করে খেলে হজমে অসুবিধা হয়। তাই রাতে এড়িয়ে চলাই ভালো এ সব খাবার।
পপকর্ন: রাতে ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখতে দেখতে অনেকেই এই স্ন্যাকসটি খেয়ে থাকেন। তবে এতে অধিক মাত্রায় লবণ ও ট্রান্সফ্যাট থাকে যা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। রাতে এই খাবার খাওয়া উচিত নয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ জুলাই ২০২২ /এমএম





