প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বয়স চল্লিশ হওয়ার পর স্বাস্থ্যকর জীবনযাপনের উপর বেশি জোর দেওয়া উচিত। আর স্বাস্থ্যের কথা বললে প্রথমেই মাথায় আসে নিয়মিত শরীরচর্চার কথা। শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে বা কমাতেও ভূমিকা রাখে। তবে চল্লিশ পেরিয়ে যাওয়ার পর শরীরচর্চায় মানতে হবে বেশ কিছু নিয়ম।
সঠিক ভাবে শুরু ও শেষ করা: শরীরচর্চা করার আগে ও পরে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। শুরুর আগে খালি হাতে অল্প ব্যায়াম করে নিলে শরীরের উষ্ণতা শরীরচর্চার উপযুক্ত হয়। পাশাপাশি মূল ব্যায়াম শেষ হয়ে গেলে ‘কুল ডাউন’ করলে পেশির ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।
ধারাবাহিকতা রাখতে হবে: হঠাৎ একেক রকম বা একেক ধরনের শরীরচর্চা নয়। শরীরচর্চা করতে হবে নিয়ম মেনে। ৪০ পেরিয়ে গেলে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক। তাই প্রতিদিন নিয়ম মেনে এক ধরনের ব্যায়াম করলে শরীরও ধীরে ধীরে মানিয়ে নিবে।যারা চল্লিশ পেরিয়ে শরীরচর্চা শুরু করছেন, তাদের ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়ালে ভালো হয়
ধৈর্য ধারণ করুন: যারা চল্লিশ পেরিয়ে শরীরচর্চা শুরু করছেন, তাদের ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়ালে ভালো হয়। যেকোনো বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে শরীরের। তাই প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও পরিমাণ বাড়াতে হবে।
বৈচিত্র্য রাখুন: বেশ কিছুদিন শরীরচর্চা করার পর একই ধরনের ব্যায়াম করবেন না। এতে একঘেয়েমি চলে আসতে পারে। তাই বিভিন্ন রকমের ব্যায়াম অভ্যাস করুন। শুধু ব্যায়ামই কিন্তু শরীরচর্চা নয়, নিয়মিত হাঁটা, সাঁতার কাটা ও সাইকেল চালানোর মতো কাজও দিতে পারে একই রকম সুফল।
পর্যাপ্ত বিশ্রাম: শরীরচর্চার পাশাপাশি, শরীরকে দিতে হবে পর্যন্ত বিশ্রামও। বিশেষত চল্লিশের পর পেশি ও অন্যান্য অঙ্গের কোষের পুনর্গঠনের শক্তি কমতে থাকে। ফলে পর্যাপ্ত বিশ্রাম না পেলে হিতে বিপরীত হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জুন ২০২২ /এমএম





