প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গ্রীষ্মে নারী-পুরুষ সবারই ত্বকের যত্ন নেওয়া খুব দরকার। কাঠফাটা রোদে বেরুলে ত্বকের ক্ষতির সম্ভাবনা বাড়ে। গরমের এই সময়টাতে তাই ছেলেদের ত্বকের সুরক্ষায় বাড়তি যত্ন নিতে হবে।ত্বকের যত্নের বিষয়ে অধিকাংশ ছেলেরা উদাসীন। এতে করে তীব্র গরমে তাদের ত্বকে নানা ধরণের সমস্যা দেখা দেয়। তখন হুশ ফিরে সচেতন হয় ত্বকরে যত্নে।
কিন্তু অধিকাংশ ছেলেরাই বুঝে ওঠতে পারেন না, ঠিক কোন প্রসাধনী ব্যবহার করলে গরমে ত্বক সুরক্ষিত থাকবে। কয়েকটি উপায় মেনে চললেই গরমে ত্বকের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।প্রখর রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যেতে পারে। এতে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যায়। এর সমাধানে সানস্ক্রিন লোশন অবশ্যই ব্যবহার করবেন
সাবান বদলে নিন: শীতকালে মুখ ধোয়ার জন্য যে সাবান বা ফেসওয়াশ ব্যবহার করতেন, গরমে তা করলে চলবে না। কারণ গরমে মুখমণ্ডলের গ্রন্থিগুলো থেকে অতিরিক্ত তেল বের হয়। তাই ত্বক অল্পতেই তৈলাক্ত হয়ে যায়। তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করবে, এমন ফেসওয়াশ ব্যবহার করুন। প্রয়োজনে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সানস্ক্রিন লোশনের ব্যবহার: প্রখর রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যেতে পারে। এতে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যায়। এর সমাধানে সানস্ক্রিন লোশন অবশ্যই ব্যবহার করবেন। রোদে বাইরে বের হওয়ার আগে, মুখ-হাত-পা এবং শরীরের অন্য খোলা অংশে সানস্ক্রিন লোশন লাগান।
অ্যান্টি অক্সিড্যান্ট যুক্ত প্রসাধনী: যে সমস্ত ক্রিম বা সিরামে অতিরিক্ত অ্যান্টি অক্সিড্যান্ট আছে, এমন প্রসাধনী ব্যবহার করবেন। অ্যান্টি অক্সিড্যান্ট ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য ভীষণ উপকারী।গরমের দিনে দাড়ির বাড়তি যত্ন নিতে হবে
টোনারের ব্যবহার: গরমে টোনার ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। এটি ত্বকের তৈলাক্ত ভাব কমায়। পাশাপাশি ত্বককে পরিষ্কার রাখে।
পানীয় পান করুন: গ্রীষ্মে শরীরে পানির ঘাটতি হয়। এর প্রভাব যে কেবল শরীরের উপরে পড়ে না, ত্বকেও এর ছাপ পড়ে। তাই এই সময় বেশি করে পানি এবং পানীয় খেতেই হবে। এতে ত্বক উজ্জ্বল হবে। এর বাইরে মৌসুমী ফল খাবেন। এতে শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে। তাছাড়া ফলে থাকা ভিটামিন, পুষ্টিগুণ ত্বক ভালো রাখতে সাহায্য করবে।
দাড়ির যত্ন নিতে হবে: যারা দাড়ি রাখেন, গরমে তাদের কিছু অতিরিক্ত সমস্যা পোহাতে হয়। গরমের দিনে দাড়ির বাড়তি যত্ন নিতে হবে। দাড়িতে ধুলা-ময়লা জমে ত্বকে ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা হতে পারে। তাই বাইরে থেকে বাড়ি ফিরেই দাড়ি পরিষ্কার করবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মে ২০২২ /এমএম





