প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ক্লাসমেট, সহকর্মী কিংবা দেখা হয়েছে বেশকিছু বার, মনে দাগও কেটেছে সেই মানুষটি কিন্তু বলতে পারছেন না মনের কথা। হয়তো ওই মানুষটিও বুঝতে পারছেন, তিনিও বলছেন না। তখন সামনাসামনি দেখা হলে হঠাৎ চোখ ফিরিয়ে নেন দুজনেই। যদি বুঝে ফেলে গোপন মনের কথা। হয়তো মনের এমন আকুতির কথা ভেবেই প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন উপন্যাস ‘মনে মনে প্রেম’। সঙ্কোচ কাটিয়ে কিভাবে বলবেন মনের কথা জেনে নিন।
মিথ্যা, নিজেকে জাহির কারা, বানিয়ে কিছু বলতে যাবেন না। যা নিজের তা-ই হোক আপনার পরিচয়যাকে মন দিয়ে রেখেছেন কিংবা যার সঙ্গে মিশতে এত এত আগ্রহ, তার সামনে অভিনয় করে লাভ নেই। বরং নিজের অনুভূতি প্রকাশ করুন সৎভাবে। খোলাখুলি জানান যে, আপনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দেখবেন, উল্টো দিকের মানুষটিও হয়তো একই সমস্যায় ভুগছেন। ফলে অনেক সহজ হবে কথোপকথন। যেকোনো সম্পর্কের শুরুতেই এই সততা থাকা খুব জরুরি।
দুজনে কোথাও যেতে চাইলে, বেছে নিন অতি পরিচিত কোনো স্থান। রেস্তোরাঁয় গেলেও পরিচিত পরিবেশ, আদবকায়দা থেকে শুরু করে পরিচিত খাবারদাবার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। খাওয়াদাওয়া করতে চাইলেও সেক্ষেত্রে খাবার অর্ডার করার বিষয়ে উদ্যোগী হতে পারেন নিজেই। নিজের অনুভূতি প্রকাশ করুন সৎভাবে। খোলাখুলি জানান, মনের কথা
অনেক সময়ে দেখা যায়, প্রথমবার দেখা করতে গিয়ে গুছিয়ে বলা হয় না সব কথা। আর আগে থেকে উদ্বিগ্ন থাকলে তো কথাই নেই। তাই যদি কিছু বিশেষ কথা আপনার বলার বা শোনার থাকে, তবে আগে থেকে সে বিষয়গুলো গুছিয়ে নিন। কেউ কেউ বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলতে সঙ্কোচ বোধ করেন। মনে মনে ভেবে নিন তার উত্তরও। অনেক সময়ে ঘটনার তাৎক্ষণিকতা কিংকর্তব্যবিমূঢ় করে দিতে পারে। তখন বিচলিত হবেন না। মনে সাহস রাখবেন। গুছিয়ে কথা বলুন।
আর কোনো কিছু অতিরিক্ত ভেবে নিজের উপর চাপ নেবেন না। ব্যক্তিমানুষ হিসাবে আপনি আসলে যেমন, তেমনই থাকুন। মিথ্যা, নিজেকে জাহির কারা, বানিয়ে কিছু বলতে যাবেন না। অন্যের কাছ থেকে পোশাক, ঘড়ি, জুতা, গাড়ি, অলংকার ধার করবেন না। যা নিজের তা-ই হোক আপনার পরিচয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ মে ২০২২ /এমএম





