প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আপনার চিকিৎসক কি আপনাকে উচ্চ কোলেস্টেরলের কথা বলেছে? কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে আপনার ডায়েট ও লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। এনিয়ে চিকিৎসক আপনাকে কোনো প্রেসক্রিপসন দিলেও আপনার হার্টের জন্য ডায়েটে পরিবর্তন আনতে হবে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন
ভালো ও খারাপ কোলেস্টেরল সম্পর্কে জানুন
আপনার শরীরের জন্য অল্প পরিমাণে কোলেস্টেরল দরকার। কিন্তু অনেকের শরীরের এর মাত্রা অনেক বেশি। বিশেষ করে খারাপ ধরনের টা বা এলডিএল কোলেস্টেরল। চর্বিযুক্ত খাবার খেলে বিশেষ করে মাংসজাতীয় খাবার খেলে শরীরে এর মাত্রা বাড়ে। যদি আপনার শরীরে এলডিএলের মাত্রা অনেক বেশি হয় তাহলে আপনার ধমনীতে ‘প্লাক’ তৈরি হতে পারে এবং হৃদরোগের কারণ হতে পারে। তবে ভালো কোলেস্টেরল, এইচডিএল রক্ত থেকে এলডিএল পরিষ্কার করতে সাহায্য করে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ মে ২০২২ /এমএম





