Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রমজানের দিনগুলোতে নানা ব্যস্ততায় ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া হয়ে ওঠে না। অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার, পানি কম পান করা, ঘুম কম হওয়া, ঈদের কেনাকাটা ইত্যাদি কারণে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার উপর গরমে ঘাম, রোদের কড়া তাপ, হুটহাট বৃষ্টি, ধুলা, ময়লার উপদ্রব তো আছেই ত্বককে নাজেহাল করতে। ঈদের আগে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে খুব কষ্ট করতে হবে না। রান্নাঘরেই আছে সেই চেনাজানা খাবারটি। সেটি আর কিছু নয় ‘আটা’। জেনে নিন ত্বকের ঔজ্জ্বল্য কীভাবে বাড়ায় আটা।আটা, মধু ও দইয়ের ফেসমাস্ক ব্যবহারে ত্বক হবে ঝলমলে এবং চেহারায় থেকে দূর হবে ক্লান্তির ছাপ

আটা ও দুধ: দুই চামচ আটা ও সমপরিমাণ দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও ঘাড়ে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন। মিশ্রণ একটু শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

আটা ও গোলাপ জল: চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চাইলে এটি অব্যর্থ ফল দিতে পারে। দুই চামচ আটা ও সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে নিন একসঙ্গে। চাইলে মিশিয়ে নিতে পারেন দুই চামচ দুধও। অর্ধতরল মিশ্রণটি মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে অপেক্ষা করুন। মিশ্রণটি শুকিয়ে এলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিবেন। মুখের ময়লা সাফ করতে, রোদে পোড়া ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে ও ত্বক সজীব করতে এই মিশ্রণটি দারুণ উপকারী।

চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চাইলে অব্যর্থ ফল দিতে পারে আটা ও গোলাপ জলের ফেসমাস্ক
আটা, মধু ও দই: রোদে পোড়া ত্বক স্বাভাবিক করতে এবং ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করতে এই মিশ্রণটি বেশ কার্যকর। দুই চামচ আটা, দুই চামচ টক দই ও এক চামচ মধু মিশিয়ে, মিশ্রণটি মুখোশের মতো করে মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে রাখতে হবে। মিনিট বিশ রাখার পর ভালো করে ধুয়ে নিলেই ঝলমলে দেখাবে ত্বক। চেহারায় থেকে দূর হবে ক্লান্তির ছাপ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ এপ্রিল ২০২২ /এমএম


Array