Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এবার যদিও রোজা, তারপরেও বৈশাখের প্রথম প্রহরে বাঙালি বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে। বর্ষবরণের এ উৎসবে নতুন সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’।রঙ বাংলাদেশের বৈশাখের এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসাবে গ্রহণ করা হয়েছে ট্রাক আর্টকে

সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক রয়েছে রঙ বাংলাদেশের বৈশাখের আনন্দ আয়োজনে। বিষয়ভিত্তিক ফ্যাশন রঙ বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য। এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসাবে গ্রহণ করা হয়েছে ট্রাক আর্ট থেকে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে লাল, সাদা, ব্লু, ক্রিম ও অলিভ আর সহকারি রং হিসাবে আছে প্যারোট গ্রীণ, লাইট অলিভ, পিংক, লাইট পেষ্ট, ব্রাউন ও গোল্ডেন হলুদ। বিভিন্ন ধরনের কটন, লিনেন ও হাফসিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে।

সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক রয়েছে রঙ বাংলাদেশের বৈশাখের আনন্দ আয়োজনেপোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষ্যে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে, এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদ্যাপন করতে পারবে এবারের রোজায় বৈশাখী উৎসব। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেটেই পাবেন চমৎকার এই বৈশাখ সংগ্রহ। নিজে ও প্রিয়জনের জন্য বৈশাখের পোশাক কিনতে দরকার হলে চোখ রাখতে পারেন www.rang-bd.com এবং facebook/rangbangladesh এর ফেসবুক পেজে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ এপ্রিল ২০২২ /এমএম


Array