প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রতিদিনই বাড়ছে রোদের তীব্রতা। সূর্যের তাপ বা অতি বেগুনি রশ্মি (এ ও বি) ত্বকের জন্য যে ক্ষতিকর, এ কথা কমবেশি সবারই জানা। কিন্তু জানেন কী, গ্রীষ্মে বাতাসে অত্যধিক আর্দ্রতা, তাপের ফলে নিস্তেজ ও শুষ্ক হয়ে পড়ে ত্বক।যেহেতু তাপমাত্রার পারদ চড়ছে ক্রমশই। তাই বাসায় না থাকলেও অধিকাংশ অফিসের বদ্ধ ঘরে সারাক্ষণ এসি চলে। সকাল থেকে প্রায় ৮-৯ ঘণ্টা এই পরিবেশে কাটাতে হয়। ফলে ওই ঘরের আর্দ্রতার অভাব ত্বকেরও ক্ষতি করে। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা। অনেক সময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিয়েছে তা প্রথমে বোঝা যায় না। ফলে পরিচর্যা করতেও অনেকটা দেরি হয়ে যায়।অনেক সময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিয়েছে তা প্রথমে বোঝা যায় না। ফলে পরিচর্যা করতেও অনেকটা দেরি হয়ে যায় ত্বকের আর্দ্রতা হারানোর লক্ষণগুলো কী কী
ত্বকে র্যাশ, চুলকানি, ব্রণ হওয়া। ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেছতার কালো দাগ দেখা যাওয়া। বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।পেশার কারণে অনেকের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। বাগানে, কৃষিকাজ বা নির্মাণকাজ করলে এ সমস্যা হতে পারে।ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।আর্দ্রতাহীন ত্বক অতি মাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম কালচে দাগছোপ দেখা যাওয়া।
যাদের ত্বকের গঠন পাতলা, তাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।ধূমপানের অভ্যাস থাকলে, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াসাইসিসজাতীয় চর্ম রোগ হলে, এবং অতিরিক্ত পারফিউম ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সবচেয়ে ভালো উপায় হলো পরিমাণ মতো পানি পান করা
ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পেতে করণীয়
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সবচেয়ে ভালো উপায় হলো পরিমাণ মতো পানি পান করা। এখন যেহেতু রোজা তাই ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত একটু পর পর পানি পান করবেন। মনে রাখবেন, প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৩-৪ লিটার পানি পান করা জরুরি।গরমে বেশি কফি না খাওয়াই ভালো। কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফিন। এই ক্যাফিন আর্দ্রতা হ্রাস করে ত্বককে শুষ্ক করে তোলে। অ্যালকোহল খাওয়ার অভ্যাসও ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলে।
ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের মরা কোষ পরিষ্কার করে নেবেন। এ ক্ষেত্রে গোসলে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজারযুক্ত সাবান।নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে গরমকালে ত্বকের পরিচর্যায় বাড়তি নজর দেওয়া উচিত। সে ক্ষেত্রে বাজারের রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী ব্যবহার না করে ঘরোয়া উপায়ে যত্ন নেওয়াই বেশি ভালো। গ্রীষ্মে বেশি স্ক্রাবিং করবেন না। এতে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যেতে পারে। প্রয়োজনে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ এপ্রিল ২০২২ /এমএম





