প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রমজান মাস জুড়ে সেহেরি আর ইফতারকে কেন্দ্র করে চলে ব্যাপক খাওয়া-দাওয়া। বিশেষ করে ইফতারে ভাজা-পোড়ার তালিকায় পুষ্টিকর খাবারের দিকে তেমন নজর থাকেনা অনেকেরই। কিন্তু সারাদিন রোজা রেখে ইফতারে প্রয়োজন পুষ্টিগুণ সম্পন্ন খাবার। তাই ইফতারের তালিকা থেকে বাদ দিতে হবে কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক ইফতারে কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো:
অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার
ইফতারে এমন চিনিযুক্ত খাবার খেলে দ্রুত বাড়বে ওজন
ইফতারে মিষ্টি ও চকলেটের মতো খাবার না খাওয়াই ভালো। ইফতারে এমন চিনিযুক্ত খাবার খেলে দ্রুত বাড়বে ওজন। শুধু তাই নয়, প্রতিদিন খাওয়া হলে এগুলো অন্য রোগেরও সৃষ্টি করতে পারে। তাই এই খাবারগুলো গ্রহণে সচেতন হতে হবে।
কার্বোনেটেড পানীয়
কোমল পানীয়
কোমল পানীয় ঘুমের সমস্যা, অ্যাসিডিটি, আলসার ইত্যাদির কারণ
ইফতারে তৃষ্ণা কমাতে অনেকেই কার্বোনেটেড পানীয় অর্থাৎ সফট ড্রিকংস, কোক, স্প্রাইটের মতো প্রক্রিয়াজাত পানীয় পান করেন। কোমল পানীয় ঘুমের সমস্যা, অ্যাসিডিটি, আলসার ইত্যাদির কারণ। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই ইফতারে এইজাতীয় পানীয় এড়িয়ে চলুন।
তেলে ভাজা খাবার
অতিরিক্ত তৈলাক্ত খাবার ইফতারে পরিহার করাই ভালো
ইফতারে তেলে ভাজা খাবার খাওয়া কোনোভাবেই উচিত নয়। পিয়াজু, বেগুনি, চপ, সিঙ্গারা, সমুচা ছাড়া অনেকেই ইফতারের কথা ভাবতেই পারেন না। তবে অতিরিক্ত তৈলাক্ত এসব খাবার ইফতারে পরিহার করাই ভালো।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ এপ্রিল ২০২২ /এমএম





