Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধে একাধিক রোগব্যাধি। আজ পায়ে ব্যথা তো কাল হজমের সমস্যা, পরশু ঘুম আসছে না— কিছু না কিছু লেগেই থাকে। প্রতিদিন দীর্ঘ হয় প্রেসক্রিপশনে ওষুধের নামগুলো। তারপরেও শরীর নামক যন্ত্রে ছন্দ থাকে না। তবে নিয়মিত যোগব্যায়াম করলে সুস্থ থাকা সম্ভব। বয়সের ছাপ শরীর ও মন থেকে মুছে ফেলতে যোগাসন ও প্রাণায়ামের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে যোগাসনের সময়ে সঠিক নিয়ম মেনে চললে তবেই মিলবে সুফল। যোগাসনের সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন।

তাড়াহুড়ো করে যোগব্যায়াম করবেন না

যোগব্যায়াম করার প্রায় দুই থেকে তিন ঘণ্টা আগে কিছু খাবেন না। খাবার সঠিক ভাবে হজম হলে তবেই যোগাসন করুন। নইলে অল্পতেই ক্লান্তিভাব চলে আসবে। সবচেয়ে ভালো হয় খালি পেটে যোগব্যায়াম করলে। দুর্বল লাগলে বিশেষজ্ঞরা যোগাভ্যাসের আগে ঈষদুষ্ণ পানিতে মধু মিশিয়ে পান করার পরামর্শ দিয়ে থাকেন।
যোগব্যায়ামের সময় সম্পূর্ণ মনোযোগ আসন আর প্রাণায়ামের ওপরেই দিতে হবে। এ সময় মোবাইল, টিভি কিংবা অন্য কোনো গ্যাজেট ব্যবহার করা একেবারেই উচিত নয়।

যোগব্যায়ামের সময় সম্পূর্ণ মনোযোগ আসন আর প্রাণায়ামের ওপরেই দিতে হবে
তাড়াহুড়ো করে যোগব্যায়াম করবেন না। অতিরিক্ত ক্লান্ত বোধ করলে কিংবা সারাদিনের কঠোর পরিশ্রম করে যোগাসন না করাটাই ভালো। দিনের শুরুতে যোগাভ্যাস করলে সবচেয়ে উপকার পাবেন। যোগাভ্যাসের শুরুতে এবং শেষে এক মনোযোগে ধ্যান করতে ভুলবেন না।

শরীরে কোনো চোট-আঘাত পেলে যোগব্যায়ামের জটিল কোনা আসন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত। নইলে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। যোগাসনের সময় খুব বেশি আঁটসাট পোশাক না পরাই ভালো।

যোগাসনের সময় খুব বেশি আঁটসাট পোশাক না পরাই ভালো

যোগাসন করেই অনেকে গোসল করে ফেলেন। এই ভুল কখনই করবেন না। যোগাসনের পর অন্তত ৩০ মিনিট গোসল করবেন না। এই সময়ের মধ্যে কিছু খাদ্য কিংবা পানীয় না খাওয়াই ভালো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মার্চ ২০২২ /এমএম


Array